×

( জাগো কুমিল্লা.কম)
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত নয় বছরে নয় মিনিটেরও একটি আন্দোলন করতে পারেনি বিএনপি। দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন না করে বিএনপি মনে করেছে নির্বাচন পরবর্তী কালিন জালাও-পোড়াও আন্দোলন করে সরকার হটানো যাবে। তারা কোন ইস্যুতে সফল হতে পারেনি।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকায় সড়ক পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতার চিকিৎসা নিয়ে বিএনপি নেতাকর্মীদের উদ্বেগ নেই, তাদের উদ্বেগ হচ্ছে রাজনীতি। বিএনপি রাজনীতির করার কোন ইস্যু খুঁজে পাচ্ছে না। জনগণ তাদের কোন ইস্যুতে সাড়া দিচ্ছে না। এখন তারা বেগম জিয়ার শারিরীক অবস্থাকে নিয়ে নতুন করে ইস্যু খুজছে। অসুস্থতা এখন রাজনৈতিক ইস্যু, এখানে চিকিৎসার বিষয় নেই

ওবায়দুল কাদের বলেন, বিএনপি সব ইস্যুতে ব্যর্থ হয়ে এখন বার বার রমজানের ঈদ, কোরবানির ঈদ এবং বিভিন্ন পরীক্ষার পর আন্দোলনের কথা বলে আশা দিয়ে আসছেন। তারা জানে জনগণ তাদের কোন আন্দোলনে সাড়া দিবে না।
বিএনপি’র নেত্রীকে দ- দিয়েছে আদালত, কারাগারে গিয়েছেন আদালতে নির্দেশে এবং তিনি কারাগারে আছেন আদালতের নির্দেশে। তারপর বেগম জিয়া হাইকোট ও আপিল বিভাগে আদালতের আদেশেই জামিন পেয়েছেন। অন্যান্য মামলায়ও শুনানি চলছে। সবকিছুই চলেছে আদালতের রুল মোতাবেক, রাজনীতির কোন সংস্পর্শ নেই।

সড়ক পরিদর্শন শেষে তিনি বলেন, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেটসহ দেশের সব ধরনের সড়ক, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত ঈদ যাত্রায় কোন ধরনের যানজট ও দুর্ঘটনা ঘটেনি। গত কয়েক বছরের তুলনায় এবারের ঈদ যাত্রা অনেক স্বস্তি দায়ক।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন, কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়াসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাবৃন্দ।

ভিডিও দেখতে ক্লিক করুন:

https://www.facebook.com/bahar.raihan.1/videos/834748570053662/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all