×

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) এক শিক্ষার্থীকে বেধম মারধর করেছে শাখা ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামিয়ে নিয়ে মূল ফটকের সামনে ঐ শিক্ষার্থীকে মারধর করে ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী। এই নেতাদের মধ্যে তিনজন পূর্বে মারধরের অভিযোগে বহিস্কৃত হয়েছিলেন। তবে গতকালই তিন জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। বহিস্কারাদেশ প্রত্যাহারের কয়েক ঘন্টার মধ্যেই বেপারোয়া হয়ে উঠেছে ঐ তিন নেতাকর্মী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়ায় ইংরেজি বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী আশরাফুল সৌরভকে মারধর করে শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহুল হক শান্ত (পদার্থ বিজ্ঞান), উপ-প্রচার সম্পাদক আহমেদ আলী বোখারী (তথ্য যোগাযোগ ও প্রযুক্তি), উপ-সমাজবিষয়ক সম্পাদক মুনতাসির আহমেদ হৃদয় (হিসাব ও তথ্য বিজ্ঞান), উপ-মানব সম্পদ উন্নয়ন সম্পাদক এনায়েত উল্লাহ (লোক প্রশাসন), চাই মং মারমা (গণযোগাযোগ ও সাংবাদিকতা), জুনায়েদ ও জয় (হিসাব ও তথ্য বিজ্ঞান), মাসুম (ফার্মেসী) সহ বেশ কয়েকজন উচ্ছৃঙ্খল নেতাকর্মী ।

তারা প্রথমে সৌরভকে বাস থেকে নামিয়ে ক্যাম্পাসের মূল ফটকের বাহিরে নিয়ে আসে। শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বায়জিদ ইসলাম গল্প উচ্ছৃঙ্খল নেতা-কর্মীদের থামানোর চেষ্টা করেন। এরপরও সৌরভকে ধারাবাহিকভাবে কিল, ঘুষি ও লাথি মারতে থাকে অভিযুক্তরা। এক পর্যায়ে সৌরভ মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে কয়েকজন তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যায়। পরবর্তীতে সৌরভ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছ মৌখিকভাবে ঘটনার বিবরণ দেয়।

ভুক্তভোগী ঐ শিক্ষার্থী জানান, আমি বিশ্ববিদ্যালয়ের বাসে করে শহরে যাওয়ার জন্য বাসে অপেক্ষা করছিলাম। এসময় বেশ কয়েকজন এসে আমাকে ক্যাম্পাস গেটে যাওয়ার জন্য বলে। আমি যেতে অনিহা প্রকাশ করায় তারা আমাকে জোর করে টেনে হিচড়ে ক্যাম্পাসের গেটে নিয়ে যায় এবং কিছু না বলেই আমাকে মারধর শুরু করে। আমি কারণ জানতে চাইলে ওরা আমাকে আরও মারধর করে।

শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন,“আমি শুনেছি এক শিক্ষার্থীকে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী উত্তম-মাধ্যম দিয়েছে। ঐ ছেলে ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত এবং প্রধানমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রীকে নিয়ে ফেইসবুকে বিরুপ মন্তব্য করেছে বলেই তাকে মারধর করেছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, “এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা আমি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আমরা যথাযথ ব্যবস্থা নিব।”

এর আগে কোটা সংস্কার আন্দোলনে সম্পৃক্ত থাকায় গত ৬ মে (রবিবার) আইন বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী মহিবুল হক রাইমকে মারধর করে উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা। এছাড়াও তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দলীয় নেতা-কর্মীসহ সাধারণ শিক্ষার্থীদের মারধরের অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all