কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন হিসেবে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মো. আহসান পারভেজ। তিনি দেবিদ্বার সরকারি এস এ সরকারি কলেজের বর্তমান অধ্যক্ষ।
সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
একইদিনে আরো ৪ শিক্ষা বোর্ড ও এনসিটিবি চেয়ারম্যান পদেও এসেছে নতুন মুখ। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে সৈয়দ আক্তারুজ্জামান, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ফারুখে আযম মু. আব্দুস ছালাম, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ড. শামীম আরা চৌধুরীকে চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে চেয়ারম্যান পদে নিয়োগ নিযুক্ত হয়েছেন মোহাম্মদ ফখরুল মাওলা। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন এ কে এম ওবায়দুল হক।