×

জেলা প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচং উপজেলায় দায়িত্ব পালনকালে এক পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ জুন) রাত প্রায় ১০টার দিকে উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কনস্টেবল মো. ফোরকান বুড়িচং থানার অধীনস্থ দেবপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রামচন্দ্রপুর পূর্বপাড়া এলাকায় ইকবাল হোসেনের বাড়িতে সংঘটিত একটি মারামারির ঘটনার অভিযোগ ও ৯৯৯ এ ফোন পেয়ে তদন্তে যায় দেবপুর পুলিশ ফাঁড়ির একটি দল। এ সময় পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের ইকবাল ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে ইকবাল কনস্টেবল ফোরকানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
পরে সঙ্গে থাকা পুলিশ সদস্যরা আহত ফোরকানকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।
ঘটনার খবর পেয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পুলিশ হামলাকারীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি নিয়ে কাজ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

amitmazumdercml@gmail.com

Related Posts

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার...

Read out all

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all

কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা...

Read out all

কেন আত্মগোপন গেলেন শিবির নেতা; উদ্ধারের পর কেন ধ/র্ষ/ণ ও ভ্রু/ণ নষ্টের মামলা দিল নারী?

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দিতে ধর্ষণের মাধ্যমে এক নারীকে অন্তঃসত্ত্বা করার পর ওষুধ খাইয়ে তার ভ্রূণ নষ্ট করার অভিযোগে ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে...

Read out all

কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান আহসান পারভেজ

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন হিসেবে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মো. আহসান পারভেজ। তিনি দেবিদ্বার সরকারি এস এ সরকারি কলেজের...

Read out all