×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার বুড়িচং এ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা ইয়াছমিনকে আপা বলায় রাগান্বিত হয়ে মা ডাকতে বলার অভিযোগ করেছেন জামাল উদ্দিন (৪৫) নামে এক ব্যবসায়ী। সোমবার (৪ অক্টোবর) দুপুরে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে ওই ব্যবসায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার পর বিষয়টি আলোচনায় আসে।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, সরকারি কর্মকর্তাদেরকে সাধারণ জনগণ স্যার বলতে হবে এটা কি বাধ্যতামূলক? এ বিষয়ে সরকারের কোনো আইন আছে কি? ফ্যাক্ট: বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (মহিলা) আপা বলার কারণে খুব রাগান্বিত হয়েছেন। এটা নাকি অফিস অ্যাড্রেস না। আপা না বলে মা ডাকতাম। আমি লজ্জিত। দেশটা কি মগের মুল্লুক?

ব্যবসায়ী জামাল উদ্দিন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াছমিনের নিকট একটি কাজে যাই। আইডি কার্ড দেখানোর সময় আপা বলাতে তিনি রাগান্বিত হয়ে বলেন, ‘আপা না বলে মা ডাকবেন’। বিষয়টি আমার খুব খারাপ লেগেছে। উনি একটি উপজেলার অভিভাবক। এমন ব্যবহার আশা করা যায় না। মা ডাকতে বলায় বিষয়টি আমি মেনে নিতে পারিনি। আমার বয়স ৪৫, আমি কেন তাকে মা ডাকতে যাব।

এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা ইয়াছমিন বলেন, জামাল উদ্দিন আমার বাবার বয়সী। ওনি আমাকে আপা বলাতে আমি বলেছি মা ডাকার জন্য। তিনি ম্যাডাম বলতে পারেন অথবা ইউএনও সাহেব ডাকতে পারেন। এ কথাই বলেছি। আর যদি কেউ কোন নারীকে দেখলেই আপা ডাকে তাহলে বুঝতে হবে তার চরিত্রে সমস্যা আছে। আমি স্যার বলতে বলিনি। যার এক পা কবরে চলে গেছে, সে আমাকে আপু ডাকলে অবশ্যই আমার আপত্তি আছে। আমার এখানে অনেক বয়স্ক লোক এসে আমাকে মা ডাকে।

এই বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান এর বক্তব্য নেয়ার জন্য কল দিলে তাকে মুঠোফোনে পাওয়া যায়নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all