×

নিজস্ব প্রতিবেদক:

এবারও এসএসসিতে প্রশসংনীয় সাফল্যে দেখিয়েছে কুমিল্লা মহানগরীর খ্যাতনামা সু-শৃংখল প্রতিষ্ঠান কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ। এবছর এ কলেজ থেকে এসএসসিতে ৮২ জন অংশ নিয়ে সকলে পাস করেছে। আর জিপিএ-৫ পেয়েছে ৫০ জন।

দুপুরে ফল শোনার পর উচ্ছ্বাসে মেতে উঠে কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ কলেজের শিক্ষার্থীরা। স্কুল প্রাঙ্গণেই নাচ-গানে মাতোয়ারা হয়ে পড়ে তারা। পরীক্ষার্থীদের সঙ্গে শিক্ষক ও অভিভাবকরাও আনন্দ-উৎসবে অংশ নিয়েছেন। ঢাকঢোল বাজিয়ে, নেচে-গেয়ে ও হৈ-হুল্লোড় করে ভাল ফল অর্জনের আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা।

বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী আল আমিন সেজান বলেন, ‘অভিভাবক, শিক্ষকদের সহযোগিতায় ভাল ফল করেছি। আমাদের কলেজের শৃংখলা আর অধ্যক্ষ স্যারের তত্বাবধান আমাদের ভালো ফলের আরো একটি কারণ। সবাই পাস করায় খুবই আনন্দ লাগছে যা ভাষায় বলে প্রকাশ করতে পারব না। আমি ভবিৎষতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই।’
জিপিএ-৫ পাওয়া ছাত্রী সুহি বলেন, এ প্লাস পেয়েছি। কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। ভাল ফলাফলের পিছনে সব চেয়ে বড় অবদান রেখেছেন আমাদের শিক্ষকরা।

ফলাফল সম্পর্কে কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের অধ্যক্ষ ড. এ কে এম এমদাদুল হক বলেন, আমাদের শিক্ষার্থীরা ভাল ফলাফল করেছে। পাসের হার শতভাগ। শিক্ষকদের প্রচেষ্টা অভিভাবকদের সহযোগিতা আর শিক্ষার্থীদের পরিশ্রমের ফসল হিসেবে এ ফল হয়েছে। এতে আমরা সন্তুষ্ট। তাদের সাফল্যেই আমাদের আনন্দ। সাফল্যের এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রনালয়ের তত্বাবধানে ও কুমিল্লা শিক্ষাবোর্ডের অর্থায়নে প্রতিষ্ঠিত ও পরিচালিত কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ ২০০৮ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে সকল পাবলিক পরীক্ষায় কলেজটি শতভাগ পাসের ধারা অব্যাহত রেখে চলেছে। কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের বর্তমান সচিব প্রফেসর মো.আবদুস ছালাম।

এছাড়া দীর্ঘ অর্ধ-যুগ কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের নবাগত চেয়ারম্যান প্রফেসর মো.রুহুল আমিন ভূঁইয়া। বর্তমান অধ্যক্ষ ড. এ কে এম এমদাদুল হক কলেজটিকে ডিজিটাল ক্যাম্পাসে রূপান্তর করে বেশ সুনাম অর্জন করে। সাফল্যের ধারায় ২০১৮ সালে কলেজটি জেলার শ্রেষ্ঠ কলেজ ও কলেজের অধ্যক্ষ ড. এ কে এম এমদাদুল হক দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন আজ; ১৭টি পদের জন্য ৩৩ জন প্রার্থী ভোটযুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে| বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সদস্য ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন| কুমিল্লা...

Read out all

বরুড়ায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণপিটুনির চেষ্টায় পুলিশ সদস্য আহত

বরুড়া প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় বলাৎকারের অভিযোগে এক যুবককে আটক করতে গিয়ে এসআই মিশন চৌধুরী সহ আনুমানিক আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বুধবার...

Read out all

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার...

Read out all

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all

কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা...

Read out all