×

(মোঃ শাহীন আলম,চৌদ্দগ্রাম )

কুমিল্লার চৌদ্দগ্রামে বদিউল আলমের হত্যার প্রতিবাদ ও খুনিদের ফাঁসির দাবিতে মানবববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া রাস্তার মাথায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র গিয়াস উদ্দিন আশিক, ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারেক আজিজ হিমেল, কোটবাড়ী সিসিএন পলিটেকনিক কলেজের ছাত্র গাজী রিয়াজ, প্রবাসী মোঃ আহসান উল্লাহ ও বদিউল আলমের ভগ্নিপতি হাজী বাহার মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাহেবনগর গ্রামের জহিরুল ইসলাম, ব্যবসায়ী বেলাল, চিওড়া গ্রামের জাহাঙ্গীর আলম, কেছকিমুড়া গ্রামের আবদুল মান্নান চৌধুরী, ব্যবসায়ী রতন, চিওড়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মোঃ রনি মজুমদার, বাপ্পি, ফরিদ, শহিদ, আসলাম মিয়া, ফয়েজ আহমেদ, ব্যবসায়ী ইয়াকুব আলী রতন, আবদুস সোবহানসহ ডিমাতলী, কেছকিমুড়া, সাহেব নগর, ঘোষতল, হান্ডা, চরপাড়া, চিওড়া ও জগন্নাথদিঘী এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা হত্যা চাই না-চাই শান্তি। শান্তি প্রিয় চিওড়া ও জগন্নাথদিঘী এলাকায় আমরা আর কোন কোন হত্যা চাই না। বদিউল আলমের হত্যাকারিদের উপযুক্ত শাস্তি দাবি করছি। এই হত্যাযজ্ঞর বিচারের শাস্তি যেন একটি উদারণ হয়ে দাঁড়ায় সেই আশা প্রকাশ করেন তারা।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল শনিবার রাতে জগন্নাথে মাদক ব্যবসা ও পাচারের বিরোধীতা করায় কেছকিমুড়া উত্তর পাড়ার মরহুম ইসমাইল মিয়ার পুত্র বদিউল আলমকে হত্যা করে পালিয়ে যায় দূর্বৃত্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন আজ; ১৭টি পদের জন্য ৩৩ জন প্রার্থী ভোটযুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে| বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সদস্য ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন| কুমিল্লা...

Read out all

বরুড়ায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণপিটুনির চেষ্টায় পুলিশ সদস্য আহত

বরুড়া প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় বলাৎকারের অভিযোগে এক যুবককে আটক করতে গিয়ে এসআই মিশন চৌধুরী সহ আনুমানিক আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বুধবার...

Read out all

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার...

Read out all

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all

কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা...

Read out all