×

(নুরুল ইসলাম, কুমিল্লা)

অপারেশন থিয়েটারে থাকা অপারেশনের কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকারের মেয়াদ উত্তীর্ণ ইনজেক্শন, অপারেশনে ব্যবহৃত মেয়াদ উত্তীর্ণ সেলাইয়ের সুতা, প্যাথলজিকেল কাজে ব্যবহৃত মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন, অনভিজ্ঞ টেকনিশিয়ান, সার্টিফিকেট বিহীন এক্সে টেকনিশিয়ান, অপরিস্কার ও অপরিচ্ছন্ন ওটি কক্ষে অপারেশন করা সহ বিভিন্ন অনিয়মের কারণে কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় তেলীকোনা চৌমুহনীতে অবস্থিত মা মনি হাসপাতালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নগদ ৫০ হাজার টাকা জরিমান ও তিন টেকনিশিয়ানকে দায়ী করে প্রতিজনকে ১ মাস করে জেল হাজতে প্রেরন করেছে ভ্রাম্যমান আদালত।

একটি হার্ট এট্যাক রোগীকে তাৎক্ষণিক জীবন বাঁচানোর জন্য যে ইনজেকশন দেওয়া হয়, তা ছয় মাস আগেই মেয়াদ উত্তীর্ণ হয়ে আছে। যা রীতিমত মানুষের জীবন নিয়ে খেলা।

দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি এ কে এম সাইফুল আলম ও সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা: সৌমেন রায় এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে মা মনি হাসপাতালে এ অভিযান চালানো হয়। তার আগে পাশ্ববর্তী ডা: মোসলেহ উদ্দিন বাবুল এর পরিচালনাধীন দি আমিন প্যাথলজিকেল ল্যাবরেটরীতে অবৈধভাবে রক্ত বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা টিম পরিদর্শন করেন। সেখানে গিয়ে ডা: মোসলেহ উদ্দিন বাবুলকে না পেয়ে এবং তার সাথে থাকা মোবাইল ফোন বন্ধ পাওয়ায় অভিযান পরিচালনা সম্ভব না হওয়ায় পরবর্তীতে মা মনি হাসপাতালে এ অভিযান করা হয়।

এ অভিযান ক্রমান্বয়ে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী আরডিসি এ কে এম সাইফুল আলম। মা মনি হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওটি কক্ষে থাকা ব্যবহৃত প্রায় সকল ইনজেকশন ৬-৭ মাস মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এছাড়া অপারেশনে ব্যবহৃত সেলাই সুতার একই অবস্থা। ওটিবয় মো: সেলম মিয়া (৩৫)কে এবিষয়ে জিজ্ঞাসা করলে তিনি এর অপরাধ নিজ মূখে স্বীকার করেছেন, প্যাথলজি বিভাগের টেকনিশিয়ান আল আমিন (২৩) কে মেয়াদোত্তীর্ণ রিয়েজেন ব্যবহার করার বিষয়ে প্রশ্ন করায় তিনিও অপরাধ স্বীকার করেছেন এবং এক্সে টেকনিশিয়ান মো: বাপ্পি (২৪) কে প্রশ্ন করায় অভিজ্ঞতার তেমন কোন সনদ দেখাতে না পারায় তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫১ ধারায় মামলা দায়ের করেন এবং অভিযুক্ত তিনজনকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে জেলে পাঠান।

এ বিষয়ে ভ্রাম্যমান আদালত হাসপাতালের সিও মো: মকবুল হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি এর দায় স্বীকার করেন এবং ভবিষ্যতে এ যাতীয় অনিয়ম হবেনা বলে ক্ষমা প্রার্থনা করেন।

সঠিকভাবে দায়িত্ব পালন না করায় এবং বিভিন্ন অনিয়মের কারণে মা মনি হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করে ভ্রাম্যমান আদালত তাৎক্ষণিক নগদ ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করে নগদ অর্থ আদায় করেন। এ বিষয়ে ভ্রাম্যমান টিমের এমওসিএস ডা: সৌমেন রায় বলেন, এভাবে মেয়াদ উত্তেীর্ণ ইনজেকশন ও সেলাই সুতা যে কোন রোগীর জীবন বিপন্ন হওয়া খুবই স্বাভাবিক। তাই এটি একটি গুরুত্বর অপরাধ।

ভ্রাম্যমান আদালতের আরডিসি এ কে এম সাইফুল আলম বলেন, আমরা জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের নির্দেশনা মোতাবেক রোগীদের মানসম্মত চিকিৎসা সেবা ও জনসচেতনতার রক্ষায় রুটিন অনুযায়ী নিয়মিত নগরীর বিভিন্ন হাসপাতাল ও প্যাথলজিকেল ক্লিনিক গুলোতে অভিযান করে যাচ্ছি।

যে কোন অনিয়ম বা অব্যবস্থাপনার বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। তিনি আরো বলেন, একটি হাসপাতালে অনভিজ্ঞ টেকনিশিয়ান এবং মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন বা রিয়েজেন থাকা অত্যন্ত দু:খজনক। এটি একবারেই চরম অপরাধ বলে আমি মনে করি। প্রথম বারের মত বিভিন্ন অনিয়মের দায়ে মা মনি হাসপাতালকে এ জরিমানা ও জেল দেয়া হলো। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে আরো কঠোর শাস্তি প্রদান করা হবে।

অপরদিকে ভ্রাম্যমান আদলত কাজ শেষ করে যাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় স্থানীয় কিছু সংখ্যক উচ্ছৃংখল যুবক সংবাদ কর্মীদের কাজে বাধা দেয় এবং তাদের ব্যবহৃত ক্যামেরা ভাংচুরের চেষ্টা ও তাদের লাঞ্চিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভিডিওটি দেখতে  এখানে ক্লিক করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all