×

(আবদুর রহমান, কুমিল্লা)

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম শাকিল নামে এক যুবককে মঙ্গলবার দুপুরে জেলহাজতে পাঠিয়েছে কুমিল্লার আদালত। শাকিল জেলার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর গ্রামের আতর ইসলামের ছেলে। পাশের মিয়ার বাজার কলেজ গেইটের সামনে ওই যুবকের আল-আমিন ফ্যাশন হাউজ নামে একটি জামা-কাপড়ের দোকান রয়েছে।

আদালতে দায়ের করা মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই উপজেলার জুপুয়া গ্রামের এক তরুণী মিয়া বাজার ডিগ্রী কলেজে একাদশ শ্রেণিতে পড়াশুনার করার সময় সাইফুল ইসলাম শাকিল নামের ওই যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বর্তমানে ওই তরুণী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষ সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্রী। চলতি বছরের ২৪জানুয়ারী ওই কলেজ ছাত্রীকে ডেকে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপুর্বক নিজ দোকানের পেছনে ধর্ষণ করে লম্পট শাকিল।

ধর্ষিত ওই কলেজ ছাত্রী জানায়, এই ঘটনার পর আমি তাকে বিয়ের জন্য বললে সে আমাকে বিভিন্ন ধরণের হুমকি দিতে শুরু করে। এরপর বিষয়টি জানাজানি হলে একটি প্রভাবশালী চক্র ঘটনাটি সমাধানের নামে আমাদের হয়রানি করতে থাকে। সর্বশেষ এ ঘটনায় আমি নিজেই বাদী হয়ে লম্পট শাকিলকে আসামী করে কুমিল্লার আদালতে একটি ধর্ষণের মামলা দায়ের করি।

মামলায় বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশকে ঘটনাটি তদন্তের নির্দেশনা প্রদান করেন। কিন্তু থানা পুলিশ যথাযথ তদন্ত না করে উল্টো আসামীর সঙ্গে আতাঁত করে আদালতে মনগড়া একটি মিথ্যা প্রতিবেদন দাখিল করেন।

এছাড়া থানা পুলিশ মামলার বাদীকেও হয়রানি করে। গত ১০ মে আদালতে আমরা পুলিশের দেওয়া ওই মিথ্যা প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করি। পরে আদালত আমাদের আবেদন গ্রহন করে আসামীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর আসামী সাইফুল ইসলাম শাকিল উচ্চ আদালত থেকে জামিনে আসে।

সর্বশেষ আজ (গতকাল মঙ্গলবার) উচ্চ আদালতের দেওয়া জামিনের মেয়াদ হলে সে কুমিল্লার নারী ও শিশু আদালতে হাজির হয়ে ফের জামিনের আবেদন করে। কিন্তু আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all