×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের ইলাশপুর গ্রামের হাবিজ উদ্দিনের ছেলেকে পূর্ব শত্রুতার জের ধরে চোর সাজিয়ে শাহপরান পিটিয়ে হত্যার কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও এজহার নামীয়
আসামীরা গ্রেপ্তার না হওয়ায় আতংকে রয়েছে পরিবারের সদস্যরা।

কুমিল্লা আদালত ও কোতয়ালী মডেল থানার মামলা সূত্রে জানা যায়,সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের ইলাশপুর গ্রামের হাবিজের ছেলে শাহপরানের সাথে পাশ্ববর্তী মনিপুর গ্রামের রুবেল, ইমামউদ্দিন,হাসান,তোপায়েল,পাভেলদের সাথে দ্বন্দ্ব চলে আসছিল।তারা বিভিন্ন সময় শাহপরানকে হত্যার হুমকি দিয়ে আসছিল।

গর ২৩ আগস্ট -২১ ইং ভোরে শাহপরান হাটতে বের হলে আগে থেকে উৎ পেতে থাকা মনিপুর গ্রামের রুবেল,ইমাম গংরা অতর্কিতভাবে হামলা করে গুরুতর আহত করে,তার শোর চিৎকার শুনে এগিয়ে এলে শাহপরানের বড় ভাই মোস্তফাকে ও আহত করে সন্ত্রাসীরা,এসময় তাদের শোর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়।

তখন তাদের উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের কুমেক এ প্রেরণ করে,সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ আগষ্ট এ শাহ পরান মারা যায়।এ ঘটনায় নিহতের ছেলে এরশাদ বাদী হয়ে কুমিল্লার আদালতে একটি হত্যা মামলা দায়ের করে, আদালত মামলাটি আমলে নিয়ে মামলাটি কুমিল্লা কোতয়ালী মডেল থানাকে তদন্তের দায়িত্ব দেয়।ইতিমধ্যে এ মামলার একজন আসামীকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোঃ ওয়াজেদ আলী জানান, মামলার তদন্ত ভার হাতে পাবার পরপরই ইতিমধ্যে একজন আসামীকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে,বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।আশা করি খুব দ্রুতই বাকি আসামীদের আইনের আওতায় আনতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: সফলভাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মডেল স্কুল, কোটবাড়ি, কুমিল্লা আয়োজিত বিশেষ কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ। গতবৃহস্পতিবার ওয়ার্কশপটি...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all