×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার হোমনায় বিয়ে বাড়ির গায়ে হলুদের ডিজে পার্টিতে মেয়েদের নাচের ছবি তোলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বড়ঘারমোড়া গ্রাম ও হুজুরকান্দিগ্রামের ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে হোমনা উপজেলার ঘারমোরা বাজারে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে । বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল কায়েস আকন্দ ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বড় ঘারমোড়া গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ের গায়ে হলুদ অনুষ্ঠান ছিল । এ সময় কান্দিগ্রামের কয়েক জন ছেলে ডিজি পার্টিতে মেয়েদের নাচের ভিডিও ও ছবি তুলতে থাকে । এ সময় স্থানীয়রা ছবি তুলতে বাঁধা দেয় ও মোবাইলে ধারণ করা ছবি ও ভিডিও ডিলেট করার চেষ্টা করে । এসময় বড়ঘারমোড়া গ্রামের কয়জন ছেলে সাথে তাদের বাকবিতন্ডা ও হাতাহাতি হয় ।

শনিবার ( ১৮ সেপ্টেম্বর) বড়ঘারমোড়া গ্রামের বাসিন্দা সাব মিয়া স্থানীয় বাজারে দুধ বিক্রি করতে যায় । এ সময় গায়ে হলুদের রাতে তাদের হেনস্থা করায় কয়েকজন ছেলে সাব মিয়ার দুধ মাথায় ঢেলে দেয়। এ সময় তাকে মারধর ও অপমান করা হয় । এই ঘটনায় সাব মিয়ার ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে হুজুরকান্দি গ্রামের ১৫ জনকে আসামি করে থানায় একটি মামলা করেন। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করে ।

ঘারমোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা জানান, বৃহস্পতিবার গায়ে হলুদ অনুষ্ঠানে হাতাহাতি হয়, শনিবার সাব মিয়াকে মারধরের ঘটনায় মামলা ও গ্রেফতারের ঘটনা ঘটে । তার পর থেকে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজন ছড়িয়ে পড়ে । বিষয়টি নিয়ে আজ দুই এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে সমাধানের হওয়ার কথা ছিল । তার আগেই সকালে হুজুর কান্দি ও বড় ঘারমোড়া গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে । স্থানীয়রা তাদের ঝগড়া নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল । পরিস্থিতি ভয়াবহ হওয়ায় থানায় খবর দিলে পুলিশ এসে নিয়ন্ত্রণ করে।

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবুল কায়েস আকন্দ জানান, বড় ঘাড়মোড়ায় গ্রামে গায়ে হলুদের অনুষ্ঠানে মেয়েদের নাচের ছবি তোলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে বিরোধ শুরু হয় । পরবর্তী এ ঘটনায় জের ধরে শনিবারও সাব মিয়ার উপর হামলা করা হয় । এ কয়েকটি ঘটনার জের ধরেই দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় এখনও কোন পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি । বর্তমানে ঘারমোড়া বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all