×


মাহফুজ নান্টু।

কুমিল্লা মহানগরীর ছোটরা এলাকার আবদুল লতিফ মিয়ার ছেলে আনোয়ার হোসেন। ছোটরা কিংবা আশেপাশের এলাকায় কেউ মারা গেলে তার ডাক পড়ে কবর খোঁড়ার জন্য। আবার কখনো ডাকতে হয় না। নিজেই এগিয়ে যান। কবর খুঁড়ে দেন। কৈশোর বয়স থেকে কবর খুড়ছেন। এখন পর্যন্ত দু’শতাধিক কবর খুড়েছেন। এত মানুষের কবর খোঁড়া লোকটার কোন ঘর নেই। তিরপল দিয়ে ঘেরা একটি ছাপড়া ঘরে থাকেন। রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট পান। তবুও কেউ এগিয়ে আসেনা। একটা ঘর বানিয়ে দেয় না।
ঘরহীন আনোয়ার হোসেনের খরবটা পৌছে গেলো স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার কাছে। জাগ্রত মানবিকতার উপদেষ্টা ও কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি নিজ উদ্যেগে আনোয়ার হোসেনের জন্য নতুন ঘর নির্মাণ করে দেন। গত ১৪ জানুয়ারী বিকেলে নতুন ঘর পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠেন আনোয়ার হোসেন। হাত তুলে দোয়া করেন জাগ্রত মানবিকতার জন্য।
কথা হয় আনোয়ার হোসেনের সাথে। তিনি জানান, তার ৪ মেয়ে ২ ছেলে। বড় ও মেঝো মেয়ে বিয়ে দিয়েছেন। দুই মেয়ে এখনো বিয়ের বাকি। এক ছেলে অটোরিকশা চালাতো। এখন বেকার। আরেক ছেলে ইপিজেডে চাকরী করে। ছেলেরা কোন রকম ভাড়া করা ছোট একটি ঘরে থাকে। আর আনোয়ার হোসেন স্ত্রীকে নিয়ে তিরপল দিয়ে ঘেরা ছাপড়াতে থাকতেন।
আনোয়ার হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম বলেন, ২ ছেলে ৪ মেয়ের মধ্যে ২ মেয়ে এখনো অবিবাহিত। আমাদের ঘর নেই। তাই মেয়েদের বিয়ে দিতে পারছিলাম না৷ এখন ঘর হইছে। নিজেরাও আর রোদ বৃষ্টিতে আর কষ্ট করতে হবে না। মেয়ে দুটিকেও ভালো ভাবে বিয়ে দিতে পারবো। মনোয়ারা বেগম বলেন, যারা আমডার মত গরীব মানুষরে নতুন ঘর বানাইয়া দিছে- আল্লায় তাগরে সুখে রাখবো।
আনোয়ার হোসেনের কাছে নতুন ঘর হস্তান্তর করার পর জাগ্রত মানবিকতার উপদেষ্টা ও কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি বলেন, কুমিল্লার অসহায় মানুষদের জন্যই জাগ্রত মানবিকতা। আনোয়ার হোসেন কবর খুঁড়েন। অথচ তার একটি মাথা গুজার ঠাঁই নেই। খুব স্পর্শ কাতর বিষয়। আমার কাছে যখন খবরটি আসলো আমি সাথে সাথেই সাধ্যের মধ্যে আনোয়ার হোসেনের জন্য একটি ঘর নির্মাণ করে দেই। এখন আনোয়ার হোসেন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে একটু ভালো থাকতে পারবে এটাই আমার স্বার্থকতা , এটাই জাগ্রত মানবিকতার স্বার্থকতা। কুমিল্লার সব অসহায় মানুষের মুখে হাসি ফুটুক এটাই জাগ্রত মানবিকতার লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: সফলভাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মডেল স্কুল, কোটবাড়ি, কুমিল্লা আয়োজিত বিশেষ কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ। গতবৃহস্পতিবার ওয়ার্কশপটি...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all