×

(আকিবুল ইসলাম হারেছ, চান্দিনা)

কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শওকত হোসেন ভূইয়া বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৬ জানুয়ারী) সন্ধ্যা সোয়া ৭টায় চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহা. জাহাঙ্গীর হোসেন ওই ফলাফল ঘোষণা করেন।

এতে নৌকা প্রতীকে শওকত হোসেন ভূইয়া ৯ হাজার ৪৫১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন জগ প্রতীকে ৩ হাজার ১৫৫ ভোট পেয়েছেন। এছাড়া বিএনপি সমর্থিত প্রার্থী শাহ্ মো. আলমগীর খান ধানের শীষ প্রতীকে ২ হাজার ৬৯৫, এলডিপি মনোনীত প্রার্থী জামশেদ আহম্মদ জাকি ছাতা প্রতীকে ১৮৯ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী কাজী রেজাউল করিম হাতপাখা প্রতীকে ৯৪৪ ভোট পেয়েছেন।

এর আগে সকাল ৮টায় চান্দিনা পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে ইভিএম ডিভাইসে ভোট গ্রহণ শুরু হয়। অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। চান্দিনা পৌরসভার ৩১ হাজার ৮৪৮ ভোটের মধ্যে ৫১.৭৯ শতাংশ হারে ১৬ হাজার ৪৩৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এদিকে, সাধারণ কাউন্সিল পদে ১নং ওয়ার্ডে আকতার আহমেদ নাদিম ১ হাজার ৪৪ ভোট, ২নং ওয়ার্ডে আবু কাউছার ৬৫৬ ভোট, ৩নং ওয়ার্ডে নাজমুল হাসান ১ হাজার ২১ ভোট, ৪নং ওয়ার্ডে কামাল হোসেন ৭৪৪ ভোট, ৫নং ওয়ার্ডে কাজী তোফায়েল আহমেদ জনি ১ হাজার ৫১ ভোট, ৬নং ওয়ার্ডে নজরুল ইসলাম ৮২২, ৭নং ওয়ার্ডে আব্দুস ছালাম ১ হাজার ৪৬৮ ভোট, ৮নং ওয়ার্ডে আব্দুর রব ৮১১ ভোট, ৯নং ওয়ার্ডে দুলাল মিয়া ১ হাজার ৬৮ ভোট এবং সংরক্ষিত ১নং ওয়ার্ডে মোর্সেদা বেগম ৩ হাজার ৭১২ ভোট, ২নং ওয়ার্ডে আমেনা আক্তার ৩ হাজার ৪৭৭, ৩নং ওয়ার্ডে শাহানাজ পারভীন ২ হাজার ৯৮৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all