×

মাহফুজ নান্টু, কুমিল্লা

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় একটি বাড়িতে ঢুকে স্বামী-স্ত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আটক করা হয়েছে ওই দম্পতির পুত্রবধূকে।


উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর গ্রামে রোববার রাতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম।

নিহতরা হলেন ওই গ্রামের পল্লী চিকিৎসক ৭৫ বছরের বিল্লাল হোসেন ও তার স্ত্রী ৫৬ বছরের সফুরা বেগম।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পাঁচথুবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, রোববার মধ্যরাতে সাত থেকে আটজনের একটি দল ঘরে ঢুকে ওই দম্পতির কাছে কিছু একটা চাইছিল। এ নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মারধর করে হত্যা করে পালিয়ে যায়।

তবে দুর্বৃত্তরা কারা, তা স্বজনরা শনাক্ত করতে পারেননি।ইউপি চেয়ারম্যান জানান, ধারণা করা হচ্ছে গলায় রশি প্যাঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

কী কারণে এ হত্যাকাণ্ড হতে পারে- এমন প্রশ্নে নিহত দম্পতির মেয়ে বিলকিস আক্তার জানান, তার বড় ভাইয়ের স্ত্রীর বিয়েবহির্ভূত সম্পর্ক আছে। এর জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

তিনি আরও জানান, ওই বাড়িতে বিল্লাল ও তার স্ত্রীর সঙ্গে থাকতেন দম্পতির বড় ছেলের স্ত্রী শিউলী আক্তার। তাদের দুই ছেলেই দেশের বাইরে থাকেন। আর দুই মেয়ে থাকেন অন্য এলাকায় নিজ নিজ শ্বশুরবাড়িতে।
বিলকিসের অভিযোগ, রাতে দুর্বৃত্তরা বাড়িতে গেলে শিউলীই দরজা খুলে তাদের ভেতরে ঢুকতে সহায়তা করেন।

বিষয়টি তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, পিবিআই ও সিআইডি।

ওসি আনওয়ারুল বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে শিউলীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: সফলভাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মডেল স্কুল, কোটবাড়ি, কুমিল্লা আয়োজিত বিশেষ কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ। গতবৃহস্পতিবার ওয়ার্কশপটি...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all