×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় সৌদি প্রবাসীদের ইয়াবা ব্যবসা সিন্ডিকেটের দুই ভাইসহ ৬ সদস্যাকে গ্রেফতার করেছে ( র‌্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ন) র‌্যাব। মাদক বিক্রির নগদ অর্থসহ ২৭ হাজার ৮৩৫ পিস ইয়াবাসহ পিস উদ্ধার করা হয়।

রবিবার ( ৮ আগষ্ট) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-২ কার্যালয়ে কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন। ।শনিবার দিনভর জেলার আদর্শ সদর উপজেলার বাখরাবাদ ও ধনুয়াখোলা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- সদর উপজেলার বাখরাবাদ গ্রামের মৃত রস্তম আলীর ছেলে এমদাদুল হক (৪০), আবু কাউছার (২৬), ধনুয়াখোলা গ্রামের মোবারক হোসেনের ছেলে তৌহিদুল ইসলাম (২৮), নুরুল ইসলামের ছেলে জাকারিয়া (২৭), তাজুল ইসলামের ছেলে মোঃ আলাউদ্দিন (২৭) ও বড়দৌল গ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে এবং গ্রেফতারকৃত এমদাদুল হকের শ্বশুর আব্দুল মতিন (৬২)।

প্রেস ব্রিফিংয়ে কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, সদর উপজেলার কয়েকটি পরিবারের সদস্য সৌদি আরবে চাকুরী বা ব্যবসা করার পাশাপাশি তারা বিভিন্ন সময়ে দেশে এসে বড় পরিসরে মাদক ব্যবসা পরিচালনা করে। দেশে স্বল্প সময়ের জন্য এসে মাদকের বড় ধরনের চালানের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে পুনরায় তারা প্রবাসে চলে যায় ।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি গত সপ্তাহে ইয়াবারএকটি বড় চালান বিক্রি করে মোঃ লিটন দু-এক দিনের মধ্যে সৌদি আরবে পাড়ি জমাবে। উক্ত তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়। অভিযানে তাদের থেকে সর্বমোট ২৭ হাজার ৮৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২ বোতল ফেন্সিডিল, ১ বোতল বিদেশী মদ, ২ কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ১ লাখ ৪৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

এই পরিবারের সদস্যরা সৌদি প্রবাসে থাকে এবং তারা স্বল্প সময়ের ছুটিতে বাংলাদেশে আসে। তারা প্রবাসে থাকার কারণে এলাকার কেউ সন্দেহ না করার সুযোগ কাজে লাগিয়ে মাদক ব্যবসার পরিচালনা করে । বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে পুনরায় সৌদি আরবে পারি জমায়। গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি মডেল থানায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে। পর্দার আড়ালে থাকা এ সমস্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অতি শীঘ্রই আরো কিছু অভিযান পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: সফলভাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মডেল স্কুল, কোটবাড়ি, কুমিল্লা আয়োজিত বিশেষ কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ। গতবৃহস্পতিবার ওয়ার্কশপটি...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all