×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা সিটি কর্পোরেশন ৫ জনসহ করোনায় আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় ৫৪৪ জনের করোনা পজিটিভ এসেছে । রোববার ( ৮ আগস্ট) সাড়ে ৫ টায় কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ১৬ জনের মধ্যে এর মধ্যে সিটিতে ৫, চৌদগ্রামে ২,মনোহরগঞ্জে ২,বরুড়া ২,দেবিদ্বার ২ জনসহ বুড়িচং,সদর,দাউদকান্দিতে একজন করে মারা গেছেন । নিহতদের বয়স ২৭ থেকে ৯৬ বছরের মধ্যে । কুমিল্লায় সর্বমোট ৩৪ হাজার ২৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এই পর্যন্ত মারা গেছেন ৮০৭ জন।

কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, করোনা নমুনা পরীক্ষা বেশি হচ্ছে তাই আক্রান্ত সংখ্যা বাড়ছে । রোগীর অবস্থা খারাপ হলে স্বজনরা হসপিটালে আনছে, তখন আমাদের কিছুই করার থাকে না । তাই কুমিল্লায় মৃত্যু হার কমানো যাচ্ছে না । বর্তমানে সাধারণ মানুষ টিকা নিতে আগ্রহী। বিগত কয়েকদিনে কুমিল্লা জুড়ে লক্ষাধিক মানুষকে টিকা প্রদান করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১১৯ জন, আদর্শ সদরের ২৪, সদর দক্ষিণের ৮, বুড়িচংয়ের ৩৮, ব্রাহ্মণপাড়ার ১৯ জন রয়েছেন। এছাড়া চান্দিনার ১৪ জন, চৌদ্দগ্রামের ৩৩, দেবিদ্বারের ৩০, দাউদকান্দির ৬৯, লাকসামের ১৬, লালমাইয়ের ৯, নাঙ্গলকোটের ৪২, বরুড়ার ৩২ , মনোহরগঞ্জের ২৩, মুরাদনগরের ৪, মেঘনার ২০ ও তিতাসে ১, হোমনা ৪৩ জন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all