×

চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে মসজিদের মাইকে ঘোষনা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। জানা যায়, বুধবার (২০ জুন) বিকালে উপজেলার বাতিসা ইউনিয়নের দেবীপুর ও সোনাপুর গ্রামের বাসিন্দাদের মাঝে মারামারির এ ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনায় সোনাপুরের বেলায়েত, শামীম, জাহাঙ্গীর, রিপন, দেবীপুরের রায়হান, প্রবাসী লিটনসহ উভয় গ্রামের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের অনেকেই চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির এ ঘটনার সূত্রপাত হয়। জানা যায়, সোমবার রাত আনুমানিক সাড়ে দশটার সময় সোনাপুরের সিএনজি চালক আহসান সিএনজি চালিয়ে দেবীপুর হয়ে তার নিজ বাড়ীতে যাচ্ছিলেন, পথিমধ্যে তিনি দেখেন, দেবীপুরের কিছু বখাটে যুবক রাস্তার মধ্যে ঘুমিয়ে আছে।

তিনি তাদেরকে রাস্তা থেকে সরে যেতে বললে, অজ্ঞাত ওই যুবকরা আহসান এর উপর এলোপাতাড়ি হামলা করে। হামলার ঘটনায় সে মারাত্মক আহত হয়। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে সোনাপুর পৌঁছে দেয়। পরবর্তীতে সোনাপুর গ্রামের বাসিন্দারা ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিকভাবে দেবীপুরবাসীর উপর সংঘবদ্ধ হামলা করে। তারই জেরে বুধবার (২০ জুন) বিকালে পূণরায় দেবীপুরের রায়হান নামে এক যুবক ও অজ্ঞাতনামা আরো দু’জনকে স্থানীয় ঈদগাহ মাঠ সংলগ্ন স্থানে পেয়ে আকষ্মিক হামলা করে সোনাপুর গ্রামের কতিপয় যুবক।

পরে ঘটনাটি জানাজানি হলে দেবীপুরবাসীও জড়ো হয়ে সোনাপুরবাসীর উপর ক্ষীপ্ত হয়ে হামলা করে। হামলার ঘটনায় অনেকেই আহত হয়েছে বলে জানা যায়। পরবর্তীতে চৌদ্দগ্রাম থানা পুলিশ এসে সংঘর্ষের ঘটনাটি নিয়ন্ত্রণে আনে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all