×

অনলাইন ডেস্ক:
রোববার, বেলা ২টা। রাজধানীর নিউ মার্কেটের ৪ নম্বর গেটের অদূরে গোলচক্করের মাটিতে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে অসংখ্য ফাস্টফুড। মুখরোচক এ খাবারের তালিকায় কি নেই- চিকেন বার্গার, পিৎজা, শর্মা, লাচ্ছি, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, কাটলেট, পাউরুটি, নান, বিফ মিট, চিকেন ভেজিটেবলস, স্যুপ, কাবাব, খিচুরি, মাংস, সস, তেল, ঘি, দই, লাচ্ছি, আপেল, কমলা আরও কি কত কি? মাটিতে পড়ে থাকা এ ফাস্টফুডের সামনে নাক চেপে দাঁড়িয়ে অসংখ্য উৎসুক জনতা।

তাদেরই একজন রাজধানীর কলাবাগানের বাসিন্দা সেলিমা হোসেনের কলেজপড়ুয়া মেয়ে ছন্দা পারভীন। মায়ের সঙ্গে ঈদের কেনাকাটা করতে এসেছেন। মানুষের ভিড় দেখে কৌতূহলবশত পচাবাসি দুর্গন্ধযুক্ত কথিত ফাস্টফুড দেখে ওয়াক থু, ওয়াক থু করতে লাগলেন। মায়ের দিকে তাকিয়ে বললেন, পয়সা দিয়ে কিনে এই ফাস্টফুড খাচ্ছি?

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে সেলিমা হোসেন বলেন, মেয়েটা ফাস্টফুড খেতে ভালোবাসে। নিউ মার্কেট আসলেই খায়। কিন্তু আজ চোখে যা দেখলাম, এত টাকা খরচ করে ‘বিষ’ কিনে খাওয়া একই কথা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর উদ্যোগে আজ দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত পচাবাসি, দুর্গন্ধযুক্ত খাবার বিক্রির অভিযোগে নিউ মার্কেটের আটটি ফাস্টফুড দোকানকে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের শুরুতেই ক্যাপিটাল ফাস্টফুড নামে একটি দোকানে অভিযানকালে ম্যাজিস্ট্রেট মো. মসিউর রহমান তেলাপোকায় খাওয়া আপেল ফ্রিজে রক্ষিত দেখতে পান। একই দোকান থেকে ফাঙ্গাস পড়ে থাকা কাবাব উদ্ধার করা হয়। এরপর একে একে সৈকত, আল আমিন, ক্যাপরি, প্যানজি, ফুড পার্ক, অ্যারোমা কিংস ও ওয়েস্টার্ন ফুড নামক দোকান থেকে বাসি খাবার জব্দ করা হয়। দোকানিরা স্বীকার করেন তারা সুকৌশলে ক্রেতাদের পুরনো বাসি খাবার খাইয়ে থাকেন।

ফুড পার্ক নামক একটি দোকানে প্রবেশ করে ম্যাজিস্ট্রেট দেখতে পান দোকানের সামনের কাচের সেলফে হাতেগোনা কয়েকটি চিকেন বন সাজানো। কাউন্টারের ভেতর প্রবেশ করে দুটি ফ্রিজ খুলে দেখেন ফ্রিজ খালি। এ অবস্থা দেখে মিডিয়াকর্মীদের ডেকে বলেন, আসেন যাদু দেখেন, এ দোকানেই সবচেয়ে বেশি পচা-বাসি খাবার মিলবে। এ সময় তিনি ডিবি পুলিশের একজন সদস্যকে ডেকে আশপাশে তল্লাশি চালানোর নির্দেশ দেন। হঠাৎ করে ম্যাজিস্ট্রেটের চোখ পড়ে এক কোনার উপরে জলছাদে পর্দা টানানো। পর্দা সরাতেই বেরিয়ে আসে একের পর এক পচাবাসি খাবার।

এ সময় ম্যাজিস্ট্রেট বলেন, তিন বছরের দায়িত্বপালনকালে পচা-বাসি খাবার নিয়ে এমন লুকোচুরি আগে দেখেননি। পাশের আরেক ফাস্টফুডের দোকান থেকে তেলের গ্যালন উদ্ধার করা হয়। তেলের গ্যালনে রাখা পদার্থ কি মবিল নাকি তেল জানতে চাইলে কর্মচারীরা তেল বলে জানান। এ সময় তিনি তেল বোলে ঢালতে থাকলে আলকাতরা মতো কালো গাঢ় বস্তু পড়তে থাকে।

তিনি জানান, দিনের পর দিন বাসি তেল নতুন তেলের সঙ্গে মিশিয়া ফাস্টফুড ভাজা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী ম্যাজিস্ট্রেট মো.মসিউর রহমান জানান, নিউ মার্কেটের মতো অভিজাত এ মার্কেটে ফাস্টফুডের নামে এ ধরনের পচা-বাসি , দুর্গন্ধময় ও দীর্ঘদিন ফ্রিজে রাখা খাবার বিক্রি জঘন্য অপরাধের শামিল। এ কারণে ৮টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all