×

( মাহফুজ বাবু, কুমিল্লা )
বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেন, “শিক্ষা-সংস্কৃতির পাশাপশি অনেক ক্ষেত্রেই আজ কুমিল্লা এগিয়ে রয়েছে। রেমিটেন্স, খাদ্য ও মাছ উৎপাদন, আইসিটির ব্যবহারসহ অনেক ক্ষেত্রে দেশের মধ্যে কুমিল্লা শীর্ষ অবস্থান করে নিয়েছে। তাই এখন স্লোগান ওঠেছে ‘কুমিল্লার এগিয়ে গেলেই বাংলাদেশ এগিয়ে যাবে।’

কুমিল্লার সন্তানরা আজ সারা বিশ্বে কুমিল্লার ঐতিহ্যে ছড়িয়ে দিচ্ছেন। কুমিল্লাকে আরও এগিয়ে নিতে আমাদের সকলকে কাজ করতে হবে। তিনি আরো বলেন,বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ উন্নত বিশ্বের কাতারে দাঁড়াচ্ছে। আমরা এখন আর ভিশন-২০২১ নয়,ভিশন ২০৪১ উন্নত বাংলাদেশ গড়তে কাজ করছি। মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির চক্রের যে কোন ষড়যন্ত্র রুখতে সতর্ক থাকতে। স্বাধীনতা বিরোধী চক্রের সাথে কোন আপোষ নেই।”

এ যেন ফেলে আসা অতীত স্কুল জীবনের পুনরাবৃত্তি, দেশে বিদেশে ছড়িয়ে থাকা সাবেক শিক্ষার্থীদের এ মিলন মেলায় নতুন যেন ঘটে প্রাণের সঞ্চার। কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়ন এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী একটি বিদ্যাপীঠ এটি। ময়নামতি ও লালমাই পাহাড়ের পশ্চিম পাদদেশের ঐতিহাসিক সৈয়দপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন ১৯৩০ থেকে ২০১৮ এসএসসি ব্যাচের পুনর্মিলনী উৎসব সোমবার বর্ণিল আয়োজনে স্কুল ক্যাম্পাসে উদযাপিত হয়।

এ উৎসবে নবীন-প্রবীন শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলায় যোগ দেন দেশের বিভিন্ন সেক্টরে সুপ্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের অসংখ্য প্রাক্তন কৃর্তি শিক্ষার্থী। প্রাক্তন – বর্তমান সহ তিন প্রজন্মের শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত স্কুল ক্যাম্পাসটিতে ঈদুল ফিতরের তৃতীয় দিন সোমবার অন্য রকম এক মিলনমেলায় পরিণত হয়।

সকালে উৎসবের উদ্বোধন করেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো.বোরহান উদ্দিন ভূঁইয়া, কৃষি সম্প্রসারন অধিদপ্তর চাঁদপুর এর উপ-পরিচালক মো.আলী আহাম্মদ,স্থানীয় কালিরবাজার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো.সেকান্দর আলী। অনুষ্ঠান সমন্বয় করেন উদযাপন কমিটির চেয়ারম্যান কাজী মো.রেজাউল করিম রানা।

সৈয়দপুর হাই স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের আয়োজনে সোমবার সকাল ১১টায় স্কুলের মাঠে দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। দিনব্যাপী চার পর্বের অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী পর্বে অতিথিবৃৃন্দ বক্তব্য রাখেন। এতে সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি তিন প্রজন্মের এক মিলনমেলায় পরিণত হয়। পুর্নমিলনী উপলক্ষে সৈয়দপুর হাই স্কুলকে বর্ণীল সাজে সাজানো হয়। বিশাল মাঠে প্যান্ডেল করে বসার ব্যবস্থা করা হয়।

স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠানটি উদযাপন করে এক অন্য রকম আনন্দঘন পরিবেশে। এদিকে বহুদিন পর দল বেঁধে প্রিয় ক্যাম্পাসে প্রবেশ, সম্মিলিত কণ্ঠে স্মৃতি জাগানিয়া গান, আনন্দঘন পরিবেশে স্মৃতিচারণ ও আড্ডায় মুখর একটি দিন কাটিয়েছে বিশেষ করে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। বর্ণিল আয়োজন আর মনোমুগ্ধকর কথামালার ফুলঝুঁড়িতে ময়নামতি-লালমাই পাহাড়ের পশ্চিমাংশের জনপদের শিক্ষা-সংস্কৃতি ও প্রবাসী অধ্যূসিত চারণভূমিখ্যাত কালিরবাজার ইউনিয়নের স্বনামধন্য বিদ্যাপীঠ সৈয়দপুর হাই স্কুল মাঠে বসেছিল প্রাণের এক মিলনমেলা।

গুণীজন সংবর্ধনা, স্মরণিকা প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ, আড্ডা, র‌্যাফেল ড্র আর আপ্যায়নসহ নানা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পুর্নমিলনী উদযাপন হয়। বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষার্থী ও শিল্পীরা গান পরিবেশন করে বিদ্যালয় প্রাঙ্গণ ও অনুষ্ঠানস্থল মাতিয়ে তোলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all