×

জেলা প্রতিনিধি, কুমিল্লা

বরিশালকে ১ রানে হারিয়ে তৃতীয়বারের মত বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ায় কুমিল্লা জুড়ে বিজয় মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ভক্তরা।

শুক্রবার (১৮ জানুযারি) রাতে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র পূবালী চত্ত্বরে জড়ো হয়ে বাধ ভাঙ্গা উল্লাসে মেতে উঠে সবাই। এ সময় ঢাক ঢোল, বাঁশি, আতশবাজি ফুটিয়ে কুমিল্লা কুমিল্লা ধ্বনিতে কেঁপে উঠে কান্দিরপাড় এলাকা। এ সময় দ্রুত কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিও জানানো হয়।

বিজয় মিছিলে আসা মো: তারেক হোসেন জানান, দুর্দান্ত জয় পেয়েছে কুমিল্লা। বিপিএলের আট আসরে তৃতীয়বার শিরোপ জয় করে আমরা প্রমাণ করেছি,আমরাই সেরা।

আরেক ভক্ত মানিক জানান, কুমিল্লা কথায় না কাজে বিশ্বাসী। কুমিল্লা সব দিক থেকে এগিয়ে। এই জন্য আমরা বলি কুমিল্লা এগুলো এগুবে বাংলাদেশ। এই মিছিল থেকে সরকারের নিকট দাবি জানাচ্ছি কুমিল্লা বিভাগ দ্রুত বাস্তবায়ন করা হোক।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক ম্যানেজার ও কুমিল্লার বাসিন্দা বদরুল হুদা জেনু বলেন, কুমিল্লার টিম কম্বিনেশন অসাধারণ ছিল। তারা জিতবে টিম কম্বিনেশন দেখেই বুঝেছি। প্রত্যেক খেলোয়াড় ভালো খেলেছে বলতেই হবে। কুমিল্লার বিভিন্ন জায়গায় আনন্দ মিছিলের খবর পেয়েছি। বার্ধক্যের কারণে যেতে পারিনি তবে খুবই ইচ্ছে করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই জেলার রাশেদ বলী। তার দু’জনই...

Read out all

তনু হত্যা মামলা: ১০ বছর পর আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:কুমিল্লার চাঞ্চল্যকর সোহাগী জাহান তনু হত্যার দীর্ঘ ১০ বছর পর এই প্রথম কোনো অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় গ্রেপ্তারকৃত অবসরপ্রাপ্ত সিনিয়র...

Read out all

বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত আসনের ৩৬ জনের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক...

Read out all

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : ট্রাম্পের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক:আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির সব শর্ত কিংবা দাবি মেনে নেওয়া না...

Read out all

আজ কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচন; চলবে ত্রিমুখী লড়াই!

নিজস্ব প্রতিবেদক।।  আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচন।   আজ সকাল ৯টা হতে বিকেল ৫টা...

Read out all

হাইকোর্টের আদেশের ভুল ব্যাখ্যা করে সুজনের পূর্ণবহালের চেষ্টা, আইনি নোটিশ

প্রতিনিধি | হাইকোর্টের আদেশের ভুল ব্যাখ্যার মাধ্যমে বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দখলের অভিযোগ উঠেছে ব্রাহ্মণপাড়া উপজেলা...

Read out all