×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার দাউদকান্দিতে স্কুলছাত্র আশরাফুল ইসলামের (১৬) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে লালপুর উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল। তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামের আল আমিন ছেলে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় গৌরীপুর দৈয়াপাড়া এলাকায় মুখে স্কচটেপ পেঁচানো এবং গাছের সঙ্গে হাত বাঁধা অবস্থায় আশরাফুলের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি থানার গৌরিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম।

পারিবারিক সূত্রে জানা যায়, করোনার কারণে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের হাল ধরতে অটোরিকশা চালানো শুরু করে আশরাফুল ইসলাম। কয়েক দিন আগে বন্ধুদের সাথে টাকাপয়সা ও মাদকসেবন নিয়ে বাগবিতণ্ডা হয়। পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

গৌরিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, সকালে ৯৯৯ থেকে কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পাই। পরিবারের অভিযোগের ভিত্তিতে ধারণা করা হচ্ছে তার বন্ধুরা হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করেছে। এছাড়া শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই ।

তিনি আরও বলেন, এ ঘটনায়ে আশরাফুলেরর বন্ধুদের আটকের জন্য অভিযান চলমান রয়েছে। তার মরদেহের পাশে অটোরিকশাটি পাওয়া যায়। শুক্রবার দুপুর ১টায় মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় চর দখল নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে টেটাযুদ্ধে নিহত ১, আহত ২০

মো: জুয়েল রানা:কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের নতুন ভাটেরারচর গ্রামে চর দখলকে কেন্দ্র করে তিতাস উপজেলার নতুন ভাটেরারচর এবং মেঘনা উপজেলার চর...

Read out all

কুমিল্লায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

দাউদকান্দি প্রতিনিধি:কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বসতবাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

কুমিল্লায় শ্বশুরের সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের গলিত লাশ

দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের একমাস পর শ্বশুরের সেপটিক ট্যাংকের ভেতর থেকে মেয়ে-জামাই আব্দুল করিম ভূইয়ার (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার...

Read out all

নিখোঁজের ৩৮ দিন পর অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার; ঘাতক আটক

মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর  মুরাদনগরে নিখোঁজের ৩৮ দিন পর মেহেদী হাসান (১৮) নামের এক অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭...

Read out all