Tuesday, 25 August 2026 ইপেপার

কুমিল্লায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

দাউদকান্দি প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বসতবাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন মনোয়ারা বেগম (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)। তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।


বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। তিনি সাংবাদিকদের বলেন, আজ সকালে দগ্ধ অবস্থায় নারী–শিশুসহ এক পরিবারের চারজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাঁদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের ২, জিল হকের শরীরের ৫৪, উম্মে হুমায়রা শরীরের ৬৫ ও হুররামের শরীরের ৬ শতাংশ দগ্ধ হয়েছে। চারজনের মধ্যে জিল ও হুমায়রার অবস্থা আশঙ্কাজনক।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম এই খবরের সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *