কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় পূর্ব শত্রুতার জেরে  ছুরিকাঘাতে মাসুক মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসা বাদের জন্য কয়েকজনকে আটক করেছে পুলিশ ।নিহত মাসুক  মাঝিগাছা গ্রামের মধ্যপাড়ার মৃত ফরিদ মিয়ার ছেলে।

রোববার (২০ মার্চ)  রাত সাড়ে ৭ টার দিকে পাঁচথুবী ইউনিয়নের মাঝিগাছা গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) সোহান সরকার।

তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে  রোববার রাতে হামলাকারী অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে মাসুকের  পিঠে এবং ঘাড়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তাকে হাসাপাতালে নেয়া হলে দায়িত্বরত ডাক্তার  মৃত ঘোষণা করে।

তিনি আরও বলেন, ঘটনার পর হামলাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে গ্রামের লোকজন ধাওয়া করে নাছির উদ্দিনকে আটকের পর গণধোলাই দেয়। সে পুলিশ হেফাজতে  কুমিল্লা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *