×

অমিত মজুমদার, কুমিল্লা

কুমিল্লা নগরীতে নারী কাউন্সিলর নাদিয়া নাছরিনের টিকা পুশের ঘটনার রেশ না কাটতেই এবার কুমিল্লার এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এক নারীকে টিকা দেয়ার অভিযোগ উঠেছে । হোমনা উপজেলার ভাষানিয়া ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গত ৭ আগস্ট ইউনিয়ন পরিষদ কেন্দ্রে গণটিকা কার্যক্রম চলাকালীন ছবিটি তুলেন । তারপর তিনি নিজের ফেসবুকে পোস্ট করেন । তবে শনিবার (১৪ আগষ্ট) ছবিটি ভাইরাল হলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই ইউপি চেয়ারম্যান । পববর্তীতে তিনি তার ফেসবুক থেকে ছবিটি সরিয়ে ফেলেন ।

জানা যায় গণটিকা উদ্বোধনের সময় ভাষানিয়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুস ছালাম সিকদার, ওসি আবুল কায়েস আকন্দ

এ বিষয় অভিযুক্ত ভাষানিয়া ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম, আমি টিকা পুশ করেনি । নেতা-কর্মীদের অনুরোধে সিরিঞ্জ হাতে নিয়ে ছবিটি তুলে নিজেই ফেসবুকে পোস্ট করেছি । তিনি আরও বলেন, আমি বিগত সময় ফার্মেসিতে ছিলাম। টিকা দেয়ার বিষয়ে আমার অভিজ্ঞতা রয়েছে। আমার প্রতিপক্ষ নির্বাচনে পরাজিত হয়ে মিথ্যাচার করছে।

হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে বলেন, গণটিকা উদ্বোধন করে আমি চলে এসেছি। আমি থাকা অবস্থায় কাউকে টিকা কিংবা ছবি তুলতেও দেখিনি । ধারণা করা হচ্ছে আমরা চলে আসার পর তিনি এই কাজ করেছেন। বিষয়টি উধ্বর্তন কর্মকর্তাদের জানানো হয়েছে।

এ বিষয়ে কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। এমন ঘটনা দুঃখজনক । বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে । অভিযোগ প্রমানিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এদিকে কুমিল্লা নগরীর সংরক্ষিত নারী কাউন্সিলর নাদিয়া নাছরিনের বিরুদ্ধে ১০০ জনকে টিকা পুশের বিষয়ে গঠিত তদন্ত কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া নির্দেশ দেওয়া হয়েছিল। এ বিষয়ে সিভিল সার্জন বলেন, তদন্ত কমিটির অনুরোধে দুই কর্মদিবস সময় বাড়ানো হয়েছে । আগামী সোমবার তদন্ত প্রতিবেদন জমা দিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় চর দখল নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে টেটাযুদ্ধে নিহত ১, আহত ২০

মো: জুয়েল রানা:কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের নতুন ভাটেরারচর গ্রামে চর দখলকে কেন্দ্র করে তিতাস উপজেলার নতুন ভাটেরারচর এবং মেঘনা উপজেলার চর...

Read out all

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

কুমিল্লায় কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: সফলভাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মডেল স্কুল, কোটবাড়ি, কুমিল্লা আয়োজিত বিশেষ কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ। গতবৃহস্পতিবার ওয়ার্কশপটি...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all