×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের নিচতলায় অক্সিজেন সিলিন্ডারের হাই ফ্ল্যাক্সিবল পাইপ ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তাৎক্ষণিক ভাবে বিষয়টি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ মনে হলেও আগুন নিয়ন্ত্রণের পর দেখা যায় অক্সিজেন ফিলিং কক্ষে ফ্ল্যাক্সিবল পাইপ অতিরিক্ত গরম হয়ে এ ঘটনা ঘটে।

শনিবার (১৪ আগস্ট) দুপুর ১ টা ৩৫ মিনিটে  করোনা ইউনিটের জরুরি বিভাগের পাশের রুমে এ ঘটনা ঘটে। এ সময ধোঁয়াতে চারিদিক অন্ধকার হয়ে যায়।আতঙ্কে রোগীসহ তার আত্মীয়-স্বজনরা ছোটাছুটি শুরু করে।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. সামছুল আলম জানান, করোনা ইউনিটের নিচতলায় অক্সিজেন ফিলিং করার কক্ষে বিকট শব্দে হয়।  ঘটনার সময় আমি সেখানেই ছিলাম। আমার মা হসপিটালে চিকিৎসাধীন।

প্রথমে ধারণা করা হয়েছিল অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে।  পরে দেখা যায় অক্সিজেন সিরিন্ডারের ফিলিং কক্ষে ফ্ল্যাক্সিবল পাইপ ফেটে শব্দ হয়।

তাৎক্ষণিক অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন জানান, সিলিন্ডারে অক্সিজেন ফিলিং কক্ষে  পাইপ ফেটে  আগুনের সূত্রপাত ঘটে। বড় ধরনের কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।  ফায়ার সার্ভিস কর্মীরা আসলেও তার আগেই হাসপাতালের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে । এ ঘটনায় কেউ আহত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী মা-মেয়ে নিহত

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চার যাত্রী। সোমবার (১৮...

Read out all

কিডনি দিচ্ছেন মা, ছেলেকে বাঁচাতে দরকার ১৮ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: সংসারের হাল ধরতে গিয়ে নিজের জীবনটাই আজ অনিশ্চয়তার মুখে ইউসুফ জামান পলিনের। কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর পূর্ব পাড়ার এই তরুণ...

Read out all

কুমিল্লায় ওমেন্স আর্ট বিউটি পার্লার উদ্বোধন করলেন নায়িকা বিদ্যা সিনহা মীম।

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় সর্বাধুনিক ওমেন্স আর্ট বিউটি পার্লার উদ্বোধন করলেন জনপ্রিয় চিত্র নায়িকা  জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মীম। শুক্রবার বিকেলে বর্নিল আয়োজনে...

Read out all

কুমিল্লায় সিসিএন ইউনিভার্সিটির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা

স্টাফ রিপোর্টার: কুমিল্লা নগরীর দেশওয়ালি পট্টি এলাকায় শশুর বাড়িতে জান্নাতুল নাঈম ফারিয়া (২৩) নামের সিসিএন ইউনিভার্সিটির এক ছাত্রীর ঘরের সিলিং এর পাখার...

Read out all

কুমিল্লায় ‘এমভি রাইজিং স্টার স্কলারশিপ-২০২৬’ চালুর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:এমভি বিল্ডার্স শুধু কুমিল্লা শহরে ইট-পাথরের ভবন নির্মাণ করছে না, বরং আগামীর বাংলাদেশ নির্মাণের লক্ষ্য নিয়েই কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির...

Read out all

হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার; নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট!

আকিবুল হারেছ, চান্দিনা:কুমিল্লার চান্দিনায় ঘুমন্ত বৃদ্ধাকে শ্বাসরূদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে হাট থেকে কেনা ধান কাটার শ্রমিকদের বিরুদ্ধে। হত্যার পর নগদ টাকা...

Read out all