×

স্টাফ রিপোর্টারঃ এসএস‌সি ১৯৯৫ এবং এইচএস‌সি ১৯৯৭ ব্যা‌চের শিক্ষার্থী নিয়ে গঠিত বন্ধু সংগঠন We are 95/97 এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শনিবার বিকাল ৪টায় কু‌মিল্লায় আর্মি ফায়ারিং রেঞ্জ সংলগ্ন ‌কোটবাড়ীস্থ ‌ছি‌দ্দি‌কিয়া দারুস্ সুন্নাহ ইসলামীয়া মাদ্রাসা ও এ‌তিমখানায় ১৫০ টি ও
দ্বী‌নে ছা‌লিহিয়া মাদ্রাসা ও এতিমখানায় ১০০টি এবং একটি প্রবীন নিবাসে ৫০টি কম্বল দুস্থ ও শীতার্তদের মাঝে বিতরন করা হয়, সর্বমোট ৩০০ টি কম্বল ৩ টি আলাদা দাতব্য প্রতিষ্ঠানে বিতরণ করা হয়।

কম্বল বিতরনের কা‌জে সংগঠ‌নের পক্ষ থে‌কে উপ‌স্থিত ছি‌লেন we are 95/97 এর ক্রি‌য়েটর এবং মাইটোসিস আলট্রা সাউন্ড ট্রেনিং সেন্টার এবং উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্হাপনা পরিচালক শাহ মোঃ আ‌শিক ইমরান,
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের রেজিস্ট্রার ডাঃ না‌ফিজ ইম‌তিয়াজ শিপলু জিনাত আমান খান মি‌ষ্টি(ডেপুটি কন্ট্রোলার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়) , ব্যবসায়ী জালাল আহ‌ম্মেদ জু‌য়েল,কু‌মিল্লা ডি‌বি পু‌লি‌শের এসআই পরিমল দাস পি‌পিএম, ট্রাভেলার অপু,এডভোকেট ফজলুল কবির, কুমিল্লা জিলা এর ইংরেজী বিষয়ের শিক্ষক দেবরাজ ঘোষ, আরিফুল আলম খান ,মোঃ এনামুল হক , মোঃ মাসুদ পাটওয়ারী, মাসুদ মাহমুূদ, আলমগীর মাহমুদ, মোঃ পাভেল, হাসান মোাহাম্মদ রাসেল, আরিফ রহমান, সুজন মহসিন, মুশফিকা মেহজাবিন তুলি, সোলায়মান হোসেন, ফয়সালুর রহমান পাভেল, ডাঃ এস এম মোস্তাফিজর রহমান এবং ডেন্টিস্ট মাহবুব ইসলাম ইমন ।

এ সময় বক্তব্য রাখেন আশিক ইমরান, ডাঃ নাফিজ ইমতিয়াজ শিপলু, পরিমল দাস, মিস্টি খান সহ অনেকে। উপস্থিত এতিম ও দুস্হরা সংগঠনের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করে সংগঠনের সকল সদস্যদের সুস্বাস্হ্য ও দীর্ঘায়ু কামনা করেন ।
এ সময় সংগঠন থেকে
বিশেষ ধন্যবাদ জানানো হয় We are 95/97 এর সেচ্ছাসেবী ইসরাত মলিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all