কুমিল্লায় কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: সফলভাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মডেল স্কুল, কোটবাড়ি, কুমিল্লা আয়োজিত বিশেষ কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ। গতবৃহস্পতিবার ওয়ার্কশপটি পরিচালনা করে এলিট কারাতে পয়েন্ট, কুমিল্লা। একদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষার্থীদের আত্মরক্ষা, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন কৌশল হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান […]

Continue Reading

কুমিল্লায় ওমেন্স আর্ট বিউটি পার্লার উদ্বোধন করলেন নায়িকা বিদ্যা সিনহা মীম।

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় সর্বাধুনিক ওমেন্স আর্ট বিউটি পার্লার উদ্বোধন করলেন জনপ্রিয় চিত্র নায়িকা  জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মীম। শুক্রবার বিকেলে বর্নিল আয়োজনে পদুয়ার বাজার বিশ্বরোডর কচুয়া চৌমুনী, কাজীপাড়া রোডের বাদল প্যালেস ভবনে ২য় ব্রাঞ্চের যাত্রা শুরু করা হয়। শুভ উদ্বোধন উপলক্ষে ঈদুল আযহা ২০২৬ পর্যন্ত ব্রাইডাল  , পার্টি মেকাপ, হেয়ার ট্রিটমেন্ট, স্কিন কেয়ারসহ সকল সার্ভিসের […]

Continue Reading

কুমিল্লায় সিসিএন ইউনিভার্সিটির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা

স্টাফ রিপোর্টার: কুমিল্লা নগরীর দেশওয়ালি পট্টি এলাকায় শশুর বাড়িতে জান্নাতুল নাঈম ফারিয়া (২৩) নামের সিসিএন ইউনিভার্সিটির এক ছাত্রীর ঘরের সিলিং এর পাখার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মেয়ের পরিবারের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ( ৫ মে) রাতে নগরীর দেশ ওয়ালি পট্টি এলাকার কাসেম গার্ডেন বিল্ডিং এর […]

Continue Reading

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। রোববার (৩ মে) দিবাগত রাত ১২টার দিকে চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামে ওই ধর্ষণ ও গ্রেফতারের ঘটনা ঘটে। গ্রেফতার চারজন হলে— চান্দিনা উপজেলার মাদারপুর গ্রামের […]

Continue Reading

কুমিল্লায় ‘এমভি রাইজিং স্টার স্কলারশিপ-২০২৬’ চালুর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:এমভি বিল্ডার্স শুধু কুমিল্লা শহরে ইট-পাথরের ভবন নির্মাণ করছে না, বরং আগামীর বাংলাদেশ নির্মাণের লক্ষ্য নিয়েই কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। সেই লক্ষ্যকে সামনে রেখেই এমভি বিল্ডার্স নতুন উদ্যোগ হিসেবে চালু করেছে ‘এমভি রাইজিং স্টার স্কলারশিপ-২০২৬’। এ উপলক্ষে শনিবার রাতে নগরীর উত্তর চর্থায় এমভি বিল্ডার্সের কার্যালয়ে সুশীল সমাজ, সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক কর্মীসহ কুমিল্লার […]

Continue Reading

হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার; নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট!

আকিবুল হারেছ, চান্দিনা:কুমিল্লার চান্দিনায় ঘুমন্ত বৃদ্ধাকে শ্বাসরূদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে হাট থেকে কেনা ধান কাটার শ্রমিকদের বিরুদ্ধে। হত্যার পর নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় শ্রমিকরা। রবিবার (৩ মে) সকালে চান্দিনা উপজেলার শুহিলপুর ইউনিয়নের অলিপুর গ্রামের নিজ বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বৃদ্ধা সমীরণ বেগম (৬৮) ওই গ্রামের আবদুল বাতেন […]

Continue Reading

কুমিল্লায় গাছ কাটতে গিয়ে ইলেকট্রিক করাত নিয়ন্ত্রণ হারিয়ে গলায় আঘাত, শ্রমিক নিহত

বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলায় গাছ কাটার সময় ইলেকট্রিক করাতের আঘাতে মোঃ মোস্তাক মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২ মে) সকাল ১১টার দিকে বুড়িচং পৌরসভার জগতপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাক মিয়া বুড়িচং পৌরসভার জগতপুর গ্রামের আবদুস ছামাদ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, জগতপুর গ্রামের কনু […]

Continue Reading