শপথ নিলেন চান্দিনার সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্ত

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্ত শপথ নিয়েছেন। বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে শপথ পড়ান। সংসদ সচিবালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, হুইপ সামশুল হক চৌধুরী ও হুইপ মাহবুব আরা […]

Continue Reading

কুমিল্লায় অটোরিকশার জন্য খুন করা হয় স্কুল ছাত্র আশ্রাফুলকে , গ্রেপ্তার ৩

আবদুর রহমান, কুমিল্লা র‌্যাব-১১ জানিয়েছে, অটোরিকশা ছিনতাইকারীদের হাতে খুন হয়েছে কুমিল্লার দাউদকান্দিতে অষ্টম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্র মো.আশ্রাফুল আমিন (১৪)। আশ্রাফুল দাউদকান্দি উপজেলার শাহপুর গ্রামের আল আমিনের ছেলে। করোনাকালে পরিবারের সহযোগিতার জন্য পড়াশোনার পাশাপাশি ব্যাটারি চালিত অটোরিকশা চালাতো সে। গত ১৭ সেপ্টেম্বর দাউদকান্দি উপজেলার গৌরিপুর এলাকার দৈয়াপাড়া গ্রামের একটি পুকুর পাড় থেকে মুখে স্কচটেপ পেঁচানো এবং […]

Continue Reading

বিএনপি চোরের স্বীকৃতি এনেছিল, শেখ হাসিনা ২৬টি আন্তর্জাতিক সম্মান এনেছে: কুমিল্লায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

(নাজিম উদ্দিন, মুরাদনগর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন বিএনপির আমলে ৪ বার দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, তারা চুরির স্বীকৃতি এনেছিলো, আর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ২৬টি আন্তর্জাতিক সম্মান পদক লাভ করে দেশের সুনাম উজ্জল করেছেন। বিএনপি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিনত করেছিল, দেশে বিএনপি কোন উন্নয়ন করেনি, তাদের দেশের […]

Continue Reading

মধ্যবিত্ত পরিবারের প্রাণ গোপাল দত্ত, খ্যাতিমান চিকিৎসক থেকে এমপি !

অমিত মজুমদার, কুমিল্লা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য ও দেশের খ্যাতিমান চিকিৎসক অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত। ১৯৫৩ সালের ১ অক্টোবর চান্দিনার মহিচাইল গ্রামের মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফের মৃত্যুতে শূন্য আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন তিনি। ২০ সেপ্টেম্বর তাকে একক প্রার্থী ঘোষণা করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন […]

Continue Reading

ভালোবেসে বিয়ে- বউয়ের জন্য চাঁদে জমি কিনলেন ফ্রান্স প্রবাসী কুমিল্লার আল আমিন!

মাহফুজ নান্টু, কুমিল্লা। আলআমিন। থাকেন ফ্রান্সের প্যারিসে। তার বাড়ী কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওড়া গ্রামে।নয় বছর আগে ভালোবেসে বিয়ে করেন কুমিল্লার মুরাদনগর উপজেলার সিদ্ধেশ্বরী এলাকার খাদিজাকে। গত নয় বছরে বউয়ের প্রতি ভালোবাসার এতটুকু কমেনি। বরং দিন দিন বউয়ের প্রতি ভালোবাসা বেড়েছে আলআমিনের। সম্প্রতি বউয়ের প্রতি ভালোবাসার নিদর্শনস্বরুপ আলআমিন তার বউ খাদিজার জন্য চাঁদে এক টুকরো […]

Continue Reading

মুরাদনগরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:কুমিল্লার মুরাদনগরে বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার দারোরা ইউনিয়নের দিঘিরপাড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে স্থানীয় নজরুল ইসলামের মেয়ে হাবিবা (২) এবং মুক্তার হোসেনের ছেলে আব্দুর রহমান (৩)। বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুর রহমান ও […]

Continue Reading

রোহিঙ্গা নেতা সেই মুহিবুল্লাহকে ক্যাম্পে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক: আলোচিত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে ক্যাম্পে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাতনামাদের গুলিতে তিনি নিহত হন। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (৮ এপিবিএন) পুলিশ সুপার (এসপি) শিহাব কায়সার খান জাগো নিউজ এ তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এশার নামাজের পর ক্যাম্পে নিজ অফিসে বসা ছিলেন মুহিবুল্লাহ। […]

Continue Reading