×

মাহফুজ নান্টু, কুমিল্লা।

আলআমিন। থাকেন ফ্রান্সের প্যারিসে। তার বাড়ী কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওড়া গ্রামে।
নয় বছর আগে ভালোবেসে বিয়ে করেন কুমিল্লার মুরাদনগর উপজেলার সিদ্ধেশ্বরী এলাকার খাদিজাকে।

গত নয় বছরে বউয়ের প্রতি ভালোবাসার এতটুকু কমেনি। বরং দিন দিন বউয়ের প্রতি ভালোবাসা বেড়েছে আলআমিনের।

সম্প্রতি বউয়ের প্রতি ভালোবাসার নিদর্শনস্বরুপ আলআমিন তার বউ খাদিজার জন্য চাঁদে এক টুকরো জমি কিনেছেন।

আলআমিন জানান, গত ১৭ সেপ্টেম্বর জমির বুকিং দিয়েছেন। পরে ২৭ সেপ্টেম্বর সোমবার চাঁদের জমি বুঝে পেয়েছেন। তার জমির দলিল পেতে খরচ হয়েছে ৪৯ ডলার।

Lunar embassy ওয়েব সাইড থেকে জমিটি কিনেছেন। হাতে জমির সার্টিফিকেট পেয়ে যারপরনাই খুশি আলআমিন।

আপনি কি চাঁদে জমি দেখেছেন এমন প্রশ্নে আলআমিন বলেন, আসলে আমিও জানি চাঁদে জমি কেনা সম্ভব নয়। এটা পুরোটাই ভার্চুয়ালি একটা বিষয়। বাস্তবে হয়তো কেনা সম্ভব নয়, কিন্তু বউয়ের প্রতি ভালোবাসা দেখাতে কোন সমস্যা নাই। তাই ওয়েভসাইট ঘেটে একটি ঠিকনা পাই। বুকিং দেই। পরে আমার জমি বুঝিয়ে দেয়।

আপনার বউয়ের অনুভূতি কেমন এমন প্রশ্নে আলআমিন বলেন, বউ অনেক খুশি হয়েছে। ধন্যবাদ দিয়েছে। আসলে আমরা স্বামী স্ত্রী সবার কাছে দোয়া প্রার্থী। বাকি জীবনটা যেন এভাবে একে অপরকে ভালোবেসে কাটিয়ে দিতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: সফলভাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মডেল স্কুল, কোটবাড়ি, কুমিল্লা আয়োজিত বিশেষ কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ। গতবৃহস্পতিবার ওয়ার্কশপটি...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all