×

(আক্কাস আল মাহমুদ হৃদয়, বুড়িচং )

বুড়িচংয়ে অর্থ ও সম্পদের লোভে ৯দিন বাবাকে আটক রেখে নির্যাতন করার অভিযোগ পাওয়া যায়। গতকাল মঙ্গলবার সকালে তাকে উদ্ধার করে প্রতিবেশীরা বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং সংবাদ পেয়ে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যান।

চিকিৎসাধীন উপজেলার ময়নামতি ইউনিয়নের কিং বাজেহুরা গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে নির্যাতিত নাজির আহম্মেদ (৭৬) বলেন, ২০ লাখ টাকা এবং সম্পত্তি ভাগবানোয়াট করে দেওয়ার জন্য ছেলে আবু জাফর কানু, জসিম উদ্দিন, জামসেদ আলম ও তার পুত্রবধু সহ দীর্ঘদিন ধরে আমাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছে।

জামসেদ ও জসিম জোর করে ৭২ শতক জমি দলিল করে নিয়ে যায়। এব্যাপারে গ্রামবাসী কয়েকবার শালিশে বসে মিমাংসা করলেও ছেলেরা পরিবর্তন হয়নি। তাই বাধ্য হয়ে ছেলেদের বিরুদ্ধে কুমিল্লা কোর্টে একটি মামলা করেন । মামলার ভয়ে দুই পুত্র জসিম এবং জামসেদ দেশের বাইরে চলে গিয়েও সম্পত্তির লোভে বড় ভাই আবু জাফর কানু ও তাদের স্ত্রীদের দিয়ে শারীরিক নির্যাতন চালিয়ে আসছে।

গত ৯দিন যাবৎ ঘরের আটকিয়ে রেখে সম্পত্তি ও ব্যাংকে ডিপিএস এর ২০ লাখ টাকা তাদেরকে দেওয়ার জন্য কয়েকবার প্রাণনাশের চেষ্টা চালায়। ৮ মে মঙ্গলবার সকালে তার চিৎকারে প্রতিবেশী ও স্থানীয় ইউপি মেম্বার শিপন ও ডাক্তার দেলোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সংবাদ পেয়ে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির এসআই আল আমিন ঘটনাস্থল পরিদর্শনে যান। এই ব্যাপারে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কুমার দে জানান, এ বিষয়টি যেনে পুলিশ পাঠিয়েছি এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all