×

(বারী উদ্দিন আহমেদ বাবর, নাঙ্গলকোট)

“বিয়ের আগে পরীক্ষা করলে রক্ত, সন্তান থাকবে থ্যালাসিমিয়া মুক্ত ” এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার নাঙ্গলকোটে বিশ্ব থ্যালাসিমিয়া দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে  মঙ্গলবার দুপুরে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এক সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দেব দাস দেব, প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক সময়ের দর্পণ পত্রিকার সম্পাদক এএফএম শোয়ায়েব, ডা: নিলুফার পারভীন, আনন্দ টিভির নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি কামাল হোসেন জনি প্রমুখ।

এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারী সহ এলাকাবাসী উপস্থিত ছিলন। এসময় থ্যালাসিমিয়া রোগ কি, এ রোগ কেন হয় এবং এ রোগ প্রতিরোধে করনীয় কি। এনিয়ে একটি শর্ট ডকুমেন্টারি প্রদর্শনী দেখানো হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দেব দাস দেব তার বক্তব্যে বলেন, থ্যালাসিমিয়া প্রতিরোধে করনীয় হলো নিকটতম আত্মীয় স্বজনের সাথে বিয়ে না করা, বিয়ের আগে হিমোগ্লোবিন ইলেকট্রোকোরেসিস পরীক্ষা করে নিশ্চিত হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। তা হলেই কেবল এ রোগ প্রতিরোধ সম্ভব হবে।

তিনি বলেন এ রোগের প্রকোপ শিশুদের মাঝে বেশী। তবে কোন শিশুর এ রোগ হলে ভয়ের কোন কারণ নেই। কেননা এ রোগ ছোঁয়াছে নয়। এটি একটি জেনেটিক রোগ। আমাদের দেশে মাত্র ৭ শতাংশ লোকের মাঝে রোগটি বিদ্যমান রয়েছে। সুতরাং একমাত্র সচেতনতাই পারে এ রোগ প্রতিরোধের প্রধান সহায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা...

Read out all

কেন আত্মগোপন গেলেন শিবির নেতা; উদ্ধারের পর কেন ধ/র্ষ/ণ ও ভ্রু/ণ নষ্টের মামলা দিল নারী?

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দিতে ধর্ষণের মাধ্যমে এক নারীকে অন্তঃসত্ত্বা করার পর ওষুধ খাইয়ে তার ভ্রূণ নষ্ট করার অভিযোগে ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে...

Read out all

কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান আহসান পারভেজ

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন হিসেবে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মো. আহসান পারভেজ। তিনি দেবিদ্বার সরকারি এস এ সরকারি কলেজের...

Read out all

মানবাধিকার কর্মী মওদুদের দায়ের করা মামলায় সাইবার অপরাধ তদন্তে সিআইডি

​স্টাফ রিপোর্টার।। কুমিলা কোতোয়ালি থানায় মানবাধিকার কর্মী মওদুদ আব্দুল্লাহ শুভ্রর দায়ের করা একটি মামলাকে কেন্দ্র করে সাইবার অপরাধসহ বিভিন্ন অভিযোগের তদন্ত কার্যক্রম...

Read out all

কুমিল্লায় ৯৯৯ এ ফোনে তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি:কুমিল্লার বুড়িচং উপজেলায় দায়িত্ব পালনকালে এক পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ জুন) রাত প্রায় ১০টার দিকে উপজেলার...

Read out all

কুমিল্লায় মাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরীতে মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন মা। মঙ্গলবার (২৬ মে) সকালে নগরীর চকবাজার পশ্চিম বালুধুম এলাকায় ঘটে এই ঘটনা।...

Read out all