×

( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লায় আইসিএল গ্রুপের এমডি এইচএনএম শফিকুর রহমান ও তার স্ত্রীর প্রতারনায় নিঃস্ব হওয়া হাজার হাজার গ্রাহকদের আমানতের টাকা ফেরত ও তাদের গ্রেফতার করে বিচারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়।

১১ জুলাই বুধবার দুপুরে কুমিল্লা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে আইসিএল এর ক্ষতিগ্রস্থ গ্রাহক সমন্বয় পরিষদ।
মানববন্ধনে বক্তরা বলেন, আইসিএল গ্রুপের এমডি এইচএনএম শফিকুর রহমান ও তার স্ত্রীর প্রতারনার শিকার হাজার হাজার পরিবার আজ নিঃস্ব। শত শত যুবকদের চাকুরী দেওয়ার নাম করে তাদের মাধ্যমে কোটি কোটি টাকা আমানত গ্রহন করে টাকা আতœসাৎ করায় তাদের পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে এই শফিক।

আইসিএলের এমডি ও তার স্ত্রী গ্রাহকদের আমানতের কমপক্ষে একশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ক্ষতিগ্রস্ত গ্রাহকরা আমানত ও ডিপোজিটের টাকা ফেরত পেতে সরকারের দৃষ্টি আকর্ষন করেন এবং অবিলম্বে আইসিএল গ্রুপের এমডি এইচএনএম শফিকুর রহমানকে গ্রেফতার করে বিচারের দাবী ও গ্রাহকদের আমানতের টাকা ফেরতের দাবী জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্থ গ্রাহক সমন্বয় পরিষদের আহবায়ক সাবেক সেনা সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব কাজমীর, আমানতকারী মোঃ ইউনুস মিয়া, আব্দুল গফুর, বিপ্লব , রেশমা আক্তারসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all