×

(আক্কাস আল মাহমুদ হৃদয়, বুড়িচং )

৮ মে ২০১৮ইং মঙ্গলবার কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণের জন্য ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ দিনব্যাপী কোর্স করা হয়।

উক্ত কোর্সে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ ও আইন বিষয়কমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবদুল মতিন খসরু এমপি এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান।

কোর্সের আলোচ্য বিষয় ছিল বাংলাদেশ স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদের ক্রমবিকাশ। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের কার্যাবলি। ইউনিয়ন পরিষদের সম্পদ ও সম্পত্তি সময় এবং আয়ের উৎস সমূহ। ইউনিয়ন পরিষদের বাজেট, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, সচিব এবং গ্রাম পুলিশ বাহিনীর দায়িত্ব এবং কর্তব্য। ইউনিয়ন পরিষদের কার্যপরিচালনা (সভা পরিচালনা ও স্থায়ী কমিটি)। পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন।

সরকারি ক্রয় পদ্ধতি। ইউনিয়ন পরিষদের হিসাব রক্ষণ ও নিরীক্ষা। ইউনিয়ন পরিষদ গ্রাম আদালত কার্যক্রম। টেকসই উন্নয়ন লক্ষ্য সমূহ। ইউনিয়ন পর্যায়ে সামাজিক নিরাপত্তা ও দরিদ্র বিমোচন কার্যক্রম। দূর্যোগ ব্যবস্থাপনা। শুদ্ধাচার কৌশল ও পারস্পরিক শিখন কর্মসূচী।

ডিজিটাল বাংলাদেশ ও মাঠ পর্যায়ের উদ্ভাবনী উদ্যোগ সহ সামাজিক উন্নয়ন এবং সুবিধা বঞ্চিত মানুষদেরকে সেবা প্রদান ও চেয়ারম্যান ও সদস্যগণের কি কি করণীয় এই বিষয়াদি নিয়ে উক্ত কোর্সে আলোচনা করা হয়।

উক্ত কোর্সের মধ্যে চেয়ারম্যান ও সদস্যগণদের উন্মুক্ত আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ মো: শাহল আলম, বাকশীমূল ইউনিয়নের নবাগত চেয়ারম্যান মো: করিম ঠিকাদার, রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: মোস্তফা, ষোলনল ইউনিয়নের চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম, ভারেল্লা (উত্তর) ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান রব, ভারেল্লা (দক্ষিণ) মো: শাহ কামাল, ময়নামতি ইউনিয়নের লালন হায়দার, মোকাম ইউনিয়নের ফজলুল হক মুন্সী সহ ৯ ইউনিয়নের সকল মহিলা পুরুষ সদস্যগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন আজ; ১৭টি পদের জন্য ৩৩ জন প্রার্থী ভোটযুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে| বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সদস্য ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন| কুমিল্লা...

Read out all

বরুড়ায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণপিটুনির চেষ্টায় পুলিশ সদস্য আহত

বরুড়া প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় বলাৎকারের অভিযোগে এক যুবককে আটক করতে গিয়ে এসআই মিশন চৌধুরী সহ আনুমানিক আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বুধবার...

Read out all

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার...

Read out all

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all

কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা...

Read out all