×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চাঁন্দপুর জনতা হাই স্কুলের সামনে বসুন্ধরা কোম্পানির নামে নকল বসুন্ধরা পিবিসি পাইপ ফ্যাক্টরিতে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের ভ্রাম্যমান মোবাইল কোর্ট এর মাধ্যমে সিলগালা হয়।

সরেজমিনে গিয়ে জানা যায়- সদর দক্ষিণ উপজেলার মোহনপুর গ্রামের মৃত.আজিজুর রহমানের পুত্র ভাই ভাই প্লাষ্টিক কোম্পানির পরিচালক মিজানুর রহমান(৩৫) গত তিন বছর যাবত তাহার ফ্যাক্টরিতে বসুন্ধরা কোম্পানির নামে নকল পিবিসি পাইপ প্রস্তুত পূর্বক বাজারজাতকরন করে আসছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিক্তিত্তে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কানিজ আফরোজ তাহার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চাঁন্দপুর জনতা হাই স্কুলের সংলগ্ন মোহনপুরস্থ নকল বসুন্ধরা পাইপ ফ্যাক্টরিতে ভ্রাম্যমান মোবাইল কোর্ট অভিযান করেন।

স্থানীয় বাসিন্দাদের উপস্থিতে ফ্যাক্টরিতে নকল বসুন্ধরা কোম্পানির পিবিসি ২১০০ টি নকল তৈরিকৃত পাইপ আলামত হিসেবে জব্দ করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট কানিজ আফরোজ এর সাথে কথা বললে তিনি জানান-নকল বসুন্ধরা পাইপ ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট পরিচালনাসহ উক্ত নকল বসুন্ধরা কোম্পানির মালিক মিজানুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৫০ ধারা মোতাবেক আটক করেg

তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান পূর্বক নকল বসুন্ধরা পাইপ ফ্যাক্টরিটি সিলগালা করে দেই। ভেজাল নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট এর অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় চর দখল নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে টেটাযুদ্ধে নিহত ১, আহত ২০

মো: জুয়েল রানা:কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের নতুন ভাটেরারচর গ্রামে চর দখলকে কেন্দ্র করে তিতাস উপজেলার নতুন ভাটেরারচর এবং মেঘনা উপজেলার চর...

Read out all

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all