×

মাহফুজ নান্টু:
আর্তমানবতার সেবার লক্ষ্য নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতা পরিবারের পক্ষ থেকে অর্ধশতাধিক এতিম শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণ করা হয়। আজ সোমবার দুপুরে আদর্শ সদর উপজেলার ভূবনঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে সাইফুল আলম রনি এতিম শিশুদের মাঝে এ পোষাক বিতরণ করেন।

জানা যায়, জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক ও কুমিল্লা মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড তাহসিন বাহার সূচনা ঢাকায় অবস্থানের কারনে জাগ্রত মানবিকতার পক্ষ থেকে সাইফুল আলম রনি আজ সোমবার বেলা দেড়টায় ভূবনঘর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ভূবনঘর উত্তরপাড়া হালিমা আইডান এতিমখানা-মাদ্রাসা-রসুলপুর পশ্চিমপাড়া এতিমখানা মাদ্রাসা-রসুলপুর দক্ষিনপাড়া এতিমখানা-মাদ্রাসার অর্ধশতাধিক এতিম শিশুর মাঝে নতুন পোষাক বিতরণ করেন।

আমড়াতলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের (ভূবনঘর) ইউপি সদস্য কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আবুল কাশেম মেম্বার , সুবেদার আবদুল খালেক, বিশিষ্ট সমাজ সেবক মিজানুর রহমান উপস্থিত ছিলেন ভূবনঘর উত্তরপাড়া হালিমা আইডান এতিমখানা-মাদ্রাসা পরিচালক কুদ্দুস মুহূরিসহ ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

অনুষ্ঠানের প্রধান অতিথী সাইফুল আলম রনি তার বক্তব্য বলেন, জাগ্রত মানবিকতা সংগঠনটি আর্তমানবতার সেবায় নিয়োজিত। এটা একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা জাগ্রত মানবিকতা পরিবার মনে করি মানুষের সেবা করার মত শুভ কাজ আর হতে পারে না। আর তাই আমরা যারা এই সংগঠনের সাথে জড়িত আমরা বিশ্বাস করি শুভ চেতনার ধমনী কখনো রক্ত শূন্য হয় না। পরে প্রধান অতিথী সাইফুল আলম রনি এতিম শিশুদের সাথে নিয়ে মধ্যহ্ন ভোজে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all