×

(আক্কাস আল মাহমুদ হৃদয়, বুড়িচং)

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর গ্রামে স্বেচ্ছায় রক্তদান সামাজিক সংগঠন “বন্ধন+” এর ১ম বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদাতাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

“একের রক্ত অন্যের জীবন, রক্তই হউক আত্মার বন্ধন” এ স্লোগানকে সামনে দীর্ঘদিন ধরে “বন্ধন+” সামাজিক সংগঠনটি মূমূর্ষূ রোগীদেরকে রক্তদান করে এসেছে। অন্যকে উৎসাহিত করা ও রক্তদাতাদের মনোবল বৃদ্ধি করার লক্ষ্যে ১৭জুন ২০১৮ ইং, রবিবার সকাল ১০ঘটিকায় সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গনে “বন্ধন+” সংগঠনের ১ম বর্ষ পূর্তি উপলক্ষ্যে রক্তদাতা ৩০ জন ও সমাজ সেবক ৩১ জনকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে কোরআন থেকে তেলওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। বন্ধন+ এর সভাপতি ও উপ-পুলিশ পরিদর্শক মো: মশিউর রহমান এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মো: বেন ইয়ামিন ভূইয়া, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা: মো: মহিউদ্দিন ( বিসিএস স্বাস্থ্য), উদ্বোধক মো: আবদুল্লাহ আল মামুন ( বিসিএস, মৎস)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরযাত্রাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মো: আবু তাহের , সমাজসেবক মো: রেজাউল করিম, সুবেদার আবদুল খালেক, আবদুর রব মুহুরী ( বীর মুক্তিযোদ্ধা), মো: আবদুল মান্নান ( বীর মুক্তিযোদ্ধা), মো: নজরুল ইসলাম, হাজী জয়নাল আবেদিন মেম্বার, নেয়ামত উল্লাহ মেম্বার, মো: আলী আহম্মদ, নওশের আহম্মেদ ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী মো: জসিম উদ্দিন ভূইয়া, গোলাম মোস্তফা ( সার্জেন্ট), মো: হুমায়ূন কবির, রফিকুল ইসলাম দুলাল প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এস আই মোবারক হোসেন ও পরিচালনা করেন সংগঠনের সদস্য মো: সাইফুল ইসলাম বাদল ও মো: শেফাউল করিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কিডনি দিচ্ছেন মা, ছেলেকে বাঁচাতে দরকার ১৮ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: সংসারের হাল ধরতে গিয়ে নিজের জীবনটাই আজ অনিশ্চয়তার মুখে ইউসুফ জামান পলিনের। কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর পূর্ব পাড়ার এই তরুণ...

Read out all

কুমিল্লায় ওমেন্স আর্ট বিউটি পার্লার উদ্বোধন করলেন নায়িকা বিদ্যা সিনহা মীম।

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় সর্বাধুনিক ওমেন্স আর্ট বিউটি পার্লার উদ্বোধন করলেন জনপ্রিয় চিত্র নায়িকা  জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মীম। শুক্রবার বিকেলে বর্নিল আয়োজনে...

Read out all

কুমিল্লায় সিসিএন ইউনিভার্সিটির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা

স্টাফ রিপোর্টার: কুমিল্লা নগরীর দেশওয়ালি পট্টি এলাকায় শশুর বাড়িতে জান্নাতুল নাঈম ফারিয়া (২৩) নামের সিসিএন ইউনিভার্সিটির এক ছাত্রীর ঘরের সিলিং এর পাখার...

Read out all

কুমিল্লায় ‘এমভি রাইজিং স্টার স্কলারশিপ-২০২৬’ চালুর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:এমভি বিল্ডার্স শুধু কুমিল্লা শহরে ইট-পাথরের ভবন নির্মাণ করছে না, বরং আগামীর বাংলাদেশ নির্মাণের লক্ষ্য নিয়েই কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির...

Read out all

হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার; নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট!

আকিবুল হারেছ, চান্দিনা:কুমিল্লার চান্দিনায় ঘুমন্ত বৃদ্ধাকে শ্বাসরূদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে হাট থেকে কেনা ধান কাটার শ্রমিকদের বিরুদ্ধে। হত্যার পর নগদ টাকা...

Read out all

কুমিল্লায় গাছ কাটতে গিয়ে ইলেকট্রিক করাত নিয়ন্ত্রণ হারিয়ে গলায় আঘাত, শ্রমিক নিহত

বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলায় গাছ কাটার সময় ইলেকট্রিক করাতের আঘাতে মোঃ মোস্তাক মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২...

Read out all