কুমিল্লায় এসএসসি পরীক্ষায় ফেল করায় আত্মহত্যা

আক্কাস আল মাহমুদ হৃদয়:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা মধ্য পাড়া গ্রামে এস এস সি পরীক্ষায় ফেল করায় হালিমা আক্তার মনি (১৭) পরীক্ষার্থীর আত্মহত্যা করেছে।রবিবার সন্ধ্যায় তার বশত ঘরের দরজা বন্ধ করে ৎওড়না পেচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্নহত্যা করে।

নিহতের মা আয়শা আকতার জানান, আমার মেয়ে আজ রোজা রেখেছে। এই বছর চট্রগ্রাম ষোল শহর পাবলিক স্কুল থেকে ব্যবসা শাখায় এস এস সি পরীক্ষায় অংশ গ্রহন করে। তার রেজিঃ নং ১৫১৪৮১৯০৭৪ রোল নং ৫২৫৮৫২ সে জানতে পারে পরীক্ষায় অকৃতকার্য হয়। ইফতারির সময় তাকে খুজে না পেয়ে পাশের ঘরের দরজা খোলে বাড়ীর লোকজন দেখতে পায় সে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আছে। বাড়ীর লোকজন তাকে জীবিত মনে করে সিলিং ফ্যানের থেকে ঝুলন্ত অবস্থায় নামিয়ে দেখতে পায় সে মারা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহ আলম জাগো কুমিল্লা ডট কমকে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, সে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়া আত্মহত্যা করেছে। বিষয়টি তদন্ত শেষ জানা যাবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *