×

( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লা শিক্ষাবোর্ডর আওতাধীন নোয়াখালি, ফেনী , চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া কে পেছনে ফেলে জিপিএ ৫ প্রাপ্তিতে শীর্ষে অবস্থান করছে কুমিল্লা মর্ডান হাই স্কুল।

এদিকে ফলাফল প্রকাশকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ভিড়ে সকাল থেকেই মুখরিত হয়ে উঠতে থাকে স্কুল প্রাঙ্গন। ফলাফলের প্রত্যাশায় উদ্বিগ্ন শিক্ষার্থীদের অপেক্ষা করতে দেখা যায়। অবশেষে দুপুর দেড়টায় সকল উদ্বিগ্নতার অবসান ঘটিয়ে স্কুলে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করে। এসময় আনন্দে মেতে উঠে শিক্ষার্থীরা। তাদের সাথে আনন্দ ভাগ করে নেয় স্কুলের শিক্ষক ও অভিভাবকরাও।

এবার কুমিল্লা মডার্ন হাই স্কুল থেকে ১২৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১২৩৫ জন শিক্ষার্থী পাশ করেছে। কুমিল্লা মডার্ন হাই স্কুলে জিপিএ-৫ পেয়েছে ৩৮৮ জন। পাশের হার ৯৯ দশমিক ৬৮ শতাংশ।

কুমিল্লা মডার্ন হাই স্কুলের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা কাঙ্খিত ফল পাওনি তারা মনোবল না হারিয়ে আবারও পূর্ণ উদ্যোমে পড়াশোনা শুরু করে দাও। পরিশ্রম করলে সাফল্য আসবেই। হতাশ না হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। পড়াশোনায় মনোযোগী হলে এবং পরিশ্রম করলে জীবনে সাফল্য আসবেই।

সেরা দশ রয়েছে কুমিল্লার ৫ টি প্রতিষ্ঠান। এর মধ্যে ৩৮৮টি জিপিএ ৫ পেয়ে প্রথম স্থান রয়েছে কুমিল্লা মর্ডান হাই স্কুল , এ স্কুলে মোট পরীক্ষার্থী ছিল ১২ শ ৩৯ জন. ফেল করেছে ৪ জন। কুমিল্লা জিলা স্কুলে দ্বিতীয় অবস্থানে। জিপিএ ৫ পেয়ে ৩৩০টি. মোট পরীক্ষার্থী ৩৯৫ জন, শত ভাগ পাশ।তৃতীয় অবস্থানে রয়েছে কুমিল্লা ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ৩৭১ জন পরীক্ষার মধ্যে পাশ করেছে ৩৭০ জন। মোট জিপিএ ২৯৯ জন।চতুর্থ অবস্থানে রয়েছে কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ। এই স্কুলে মোট পরীক্ষার্থী ছিল ৯২১ জন, পাশ করেছে ৯১৫ জন। জিপি ৫ পেয়েছে ২০২ জন।

পঞ্চম অবস্থানে রয়েছে কুমিল্লার ইস্পাহানী স্কুল এণ্ড কলেজ। মোট পরীক্ষার্থী ছিল ২৪২ জন। জিপিএ ৫ পেয়েছে ১ শ ৮৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all