×

সৌরভ মাহমুদ হারুন :


কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন এর  সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের  সময়   খাড়েরা বিজিবির হাবিলদার বজলু ইসলাম, ল্যান্স নায়েক মোশাররফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ সন্দেহ জনক ভাবে  ৩০ রোহিঙ্গাকে  আটক করে ।

বৃহস্পতিবার বিকালে তাদের বুড়িচং উপজেলার খাড়েরা সীমান্ত এলাকা থেকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মারুফুর রহমান। তিনি জানান, আটক ৩০ রোহিঙ্গা কক্সবাজারের টেকনাফের কুতুপালং ট্রানজিট ক্যাম্পের বাসিন্দা। ভালো উপার্জনের আশায় সীমান্ত অতিক্রম করে ভারতে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলো এসব রোহিঙ্গা।

প্রথমে বিজিবি তাদের আটক করে পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদেরকে আবার কক্সবাজার ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া করা হচ্ছে।পুলিশ জানায়, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ৫টি পরিবার অবৈধ ভাবে ভারত যাবার চেষ্টা করে। এর মধ্যে ৬ জন পুরুষ ৮ জন নারী এবং বাকি ১৬ জনই শিশু। তারা বুধবার সড়ক পথে ভেঙ্গে ভেঙ্গে কক্সবাজার থেকে কুমিল্লা আসে।

বৃহস্পতিবার তারা ভারতে প্রবেশের চেষ্টা করে। তাদেরকে আইনশৃঙ্খলাবাহিনী তাদের নিজস্ব প্রক্রিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

বালিনা মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বালিনা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা অলিউল্লাহ মাদানীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে৷ মাদরাসার বিভিন্ন ফান্ড ও অনুদান থেকে...

Read out all

কুমিল্লায় হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড; ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড!

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাতব্বর হাজী নুরুল হককে পূর্ব পরিকল্পিতভাবে একই উদ্দেশ্যে খুন করার অপরাধে ৬ জনকে মৃত্যুদণ্ড; সেই সাথে ৫০ হাজার...

Read out all

ব্রাহ্মনপাড়ায় ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মনপাড়ায় চান্দলা ও মাধবপুরে পৃথক দুটি অভিযানে ১৪ কেজি গাঁজাসহ নারীসহ ২ মাদক কারবারি আটক করে পুলিশ। তারা হলেন নোয়াখালী বেগমগঞ্জ...

Read out all

এবার কুমিল্লায় অগ্নিকাণ্ড

মোহাম্মদ শরীফ, কুমিল্লা কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আগুনে পাঁচ দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (৭ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার থানা গেটের বিপরীতে...

Read out all

কুমিল্লায় বাবা নৌকা প্রতীক না পাওয়ায় ফেসবুকে লাইভে আ.লীগের অফিস ভাঙল ছেলে

নিজস্ব প্রতিবেদক:চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলামকে আওয়ামী লীগের মনোনয়ন না দেওয়ায় তার ছেলে...

Read out all