×

কুমিল্লা প্রতিনিধি

মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুই জনকে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ব্রাহ্মণপাড়া সদরের নরুল ইসলামের ছেলে শিপন (২৩) এবং একই উপজেলার দক্ষিণ তেঁতাভূমি গ্রামের মফিজুল ইসলামের ছেলে রবিউল হাসান (২৪)।

কান্নাজড়িত কণ্ঠে মাদকাসক্ত রবিউল হাসানের বাবা মফিজুল ইসলাম জানান, ছেলেকে উন্নত জীবনের আশায় তিনি মালয়েশিয়ায় পাঠিয়েছেন। সেখানে গিয়ে সে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে দেশে ফিরে মাদক সেবনে জড়িয়ে পড়ে। এ বিষয়ে তাকে বারণ করা হলে সে আমার ওপর একাধিকবার হামলা চালায়। সর্বশেষ সোমবার সকালে রবিউল ইয়াবা সেবন করার সময় তাকে বাধা দেয়া হলে সে আমাকে মারধর করে। পরে এলাকাবসী মিলে তাকে আটক করা হয়। আমি বাবা হিসেবে কমপক্ষে তার দুই বছরের জেল দাবি করছি। 

অপর যুবক শিপনের বাবা নুরুল ইসলাম বলেন, ছেলেকে মানুষ করতে কত কষ্ট করেছি। তাছাড়া সে মাদকের টাকা যোগাড় করতে ঘর থেকে বিভিন্ন জিনিসপত্র চুরি করে এবং মানুষের জিনিসপত্রও চুরি করে। তার অত্যাচারে আমি অতিষ্ঠ। এই ছেলের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, ব্রাহ্মণপাড়ায় পাড়ায় উদ্বেগ জনক হারে যুব সমাজ মাদকে জড়িয়ে পড়ছে। গত এক মাসে ১৩ যুবককে ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়া হয়েছে। একই ভাবে আজ মাদক সেবনের দায়ায়ে দুই বাবার অভিযোগের ভিত্তিতে শিপন ও রবিউলকে ৪ মাস করে কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে দুজনকে ১০০ টাকা করে অর্থদণ্ড  দেওয়া হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

amitmazumdercml@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all