×


নিজস্ব প্রতিবেদক:
মাত্র ৫ মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে ৯ বছরের শিশু সিয়াম বিন হায়াতুল্লাহ। সিয়াম কুমিল্লা নগরীর মোগলটুলী এলাকার আন-নূর তাহ্ফিজুল কোরআন মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। সে চান্দিনা উপজেলার গল্লায় নবাবপুর লোনা গ্রামের সৌদিপ্রবাসী মোহাম্মদ হায়াতুল্লাহ’র ছেলে।

সিয়ামের শিক্ষক হাফেজ মাওলানা ফাহিম বলেন, হিফজ বিভাগে উঠার পর থেকেই তার মধ্যে অন্যরকম প্রতিভা লক্ষ করা যায়। অন্য সাধারণ শিক্ষার্থী প্রাথমিক অবস্থায় প্রথমে দু-এক পৃষ্ঠা সবক দেয়, সেখানে সিয়াম প্রথম থেকেই ৫ পৃষ্ঠা দিয়ে সবক শুরু করে। ক্রমান্বয়ে বাড়তে থাকে। সর্বশেষে দৈনিক ১৫ পৃষ্ঠা সবক দিত সে। এই ভাবে সিয়াম মাত্র ৫ মাসে পবিত্র কোরআনের ৩০ পারাই মুখস্থ করেছে।

সিয়ামের চাচাতো ভাই মোহাম্মদ হোসাইন বলেন, সিয়াম পাঁচ মাসে কোরআনের হাফেজ হওয়ায় তার বাবা-মা খুবই খুশি হয়েছেন। তার ছোট ভাই একই মাদরাসয় পড়ে। তারা তিন ভাই। সিয়াম সবার বড়। শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করেছেন। মাদরাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

আন-নূর তাহফিজুল কোরআন মাদরাসার পরিচালক ইসমাঈল বিন ফারুক বলেন, ২ বছর আগে এই মাদরাসায় সিয়াম ভর্তি হয়। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও সিয়ামের প্রচেষ্ঠায় এই সফলতা। সিয়ামের মতো ছাত্র পেয়ে আমরা গর্বিত। তার থেকে অন্য শিক্ষার্থীরাও উৎসাহ পাবে। আমরা সর্বোপরি আল্লাহ তায়ালার শুকরিয়া কামনা করছি।

উল্লেখ্য, আন-নূর তাহফিজুল কোরআন মাদরাসা ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে তিনটি বিভাগে দেড় শতাধিক শিক্ষার্থী রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all