×


নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার বিআরটিএ এবং পাসপোর্ট দালাল বিরোধী বিশেষ  অভিযান পরিচালনা করেছে  র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (৫ সেপ্টেম্বর) কুমিল্লা সদরের  বিআরটিএ অফিস, রেইসকোর্স ও নোয়াপাড়া এলাকায় দিনভর অভিযান পরিচালনা করেন।

বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ র‌্যাব-১১ কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসে।

এ সময় কুমিল্লা জেলা প্রশাসকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা ১২জন দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ২ লক্ষ ৮৯ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে।

রেসকোর্স ও নোয়াপাড়া এলাকায় বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ০৪ জন পাসপোর্ট দালাল এবং ০৮ জন বিআরটিএ দালালকে আটক করতে সক্ষম হয়।

পাসপোর্ট দালালদের মধ্যে কুমিল্লা জেলার কোতয়ালি থানার রসুলপুর গ্রামের মোঃ ফজলুল হক এর ছেলে মোঃ আনোয়ার হোসেন (৪৫) কে ১৫ দিনের কারাদন্ডসহ ৪২ হাজা৷ ৬৫০ টাকা জরিমানা করা হয়। মনোহরগঞ্জ উপজেলার ঝলম গ্রামের নিরঞ্জন কিশোর মজুমদার এর ছেলে পিন্টু কুমার মজুমদার (৪৯) কে ১৫ দিনের কারাদন্ডসহ ৪৬ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়, একই থানার দেবপুর গ্রামের মৃত হাছান আহম্মেদ এর ছেলে আব্দুল কুদ্দুছ মামুন (৩৯) কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।  রেসইকোর্স এলাকার দেলোয়ার হোসেন এর ছেলে মেজবাহ উদ্দিন (৫০) কে ১ লাখ ৯২ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।

বিআরটিএ অফিসের দালালদের মধ্যে  কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি গ্রামের মৃত আনু মিয়ার ছেলে হেলাল (৪০), কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া  বাগড়া ফকিরবাড়ী গ্রামের আবু তাহের খানের ছেলে পিয়াল খান (৪৯) ও কালিয়াজুড়ি গ্রামের মৃত দুলাল মিয়াার ছেলে আনোয়ার (২৪),  কাপড়িয়া পট্টি গ্রামের তাজুল ইসলামের ছেলে লিটন (৪৪), মাঝিগাছা গ্রামের মৃত সুনীল চন্দ্র দে এর ছেলে নির্মল কান্তি (৫৬), ছোটরা এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে ওহিদুজ্জামান (৫৪),  বুড়িচং  মহিষমারা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে বারেক (৪২),  জোড়ামেহার গ্রামের মৃত আঃ মোতালেব এর ছেলে মনিরুজ্জামান (৪৬)। তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়।

র‌্যাব-১১ এর সিপিসি-২ র‌্যাব-১১ কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, পাসপোর্ট ও বিআরটিএ দালালদের আইনের আওতায় আনতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all