×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত তুলনায় সুস্থতার হার বাড়ছে। তবে মৃত্যু সংখ্যা অপরিবর্তিত রয়েছে। কুমিল্লা জুড়ে আইসিইউ সংকট তীব্র আকার ধারণ করেছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ’ র ২০ শয্যার বিপরীতে অপেক্ষমান তালিকায় প্রায় ৮০- ৯০জন।

গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩০৯ জন, সুস্থ হয়েছে ৪৩০ জন, মারা গেছে ১১ জন।

সোমবার ( ১০ আগস্ট) বিকেল ৫ টায় কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বিষয়টি নিশ্চিত করেছে।

করোনা পজিটিভ রিপোর্টের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৫৪ জন, আদর্শ সদরের ৫, সদর দক্ষিণের ১১, বুড়িচংয়ের ১০, ব্রাহ্মণপাড়ার ১৫ জন রয়েছেন।

এছাড়া চান্দিনার ৮ জন, চৌদ্দগ্রামের ২৯, দেবিদ্বারের ২২, দাউদকান্দির ৪, লাকসামের ৭, লালমাইয়ের ১০, নাঙ্গলকোটের ৩৩,  বরুড়ার ৩৭ , মনোহরগঞ্জের ১৮, মুরাদনগরের ৫, মেঘনার ১৮, তিতাসে ৯ ও হোমনায় ১৪ রয়েছেন।  

নিহত ১১ জনের মধ্যে এর মধ্যে সিটিতে ২ জন, দেবিদ্বারে ২ জন, নাঙ্গলকোট ২ জন, সদর, বুড়িচং, দাউদকান্দি, মনোহরগঞ্জ, মেঘনা ১ জন মারা গেছেন। যার মধ্যে ৫ জন পুরুষ, ৬ জন নারী রয়েছে। নিহতদের বয়স ৪৩ থেকে ৯০ বছরের মধ্যে।

কুমিল্লায় সর্বমোট ৩৫  হাজার ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। যার ফলে জেলাজুড়ে মারা গেছেন ৮২৯ জন। সুস্থ হয়েছে ১৯ হাজার ২৬৫ জন।

 সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, কুমিল্লার করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে দুই তিন সপ্তাহ লাগতে পারে। যেহেতু লকডাউন খুলে দেয়া হচ্ছে সবাইকে স্বাস্থবিধি মেনে চলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান আহসান পারভেজ

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন হিসেবে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মো. আহসান পারভেজ। তিনি দেবিদ্বার সরকারি এস এ সরকারি কলেজের...

Read out all

মানবাধিকার কর্মী মওদুদের দায়ের করা মামলায় সাইবার অপরাধ তদন্তে সিআইডি

​স্টাফ রিপোর্টার।। কুমিলা কোতোয়ালি থানায় মানবাধিকার কর্মী মওদুদ আব্দুল্লাহ শুভ্রর দায়ের করা একটি মামলাকে কেন্দ্র করে সাইবার অপরাধসহ বিভিন্ন অভিযোগের তদন্ত কার্যক্রম...

Read out all

কুমিল্লায় ৯৯৯ এ ফোনে তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি:কুমিল্লার বুড়িচং উপজেলায় দায়িত্ব পালনকালে এক পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ জুন) রাত প্রায় ১০টার দিকে উপজেলার...

Read out all

কুমিল্লায় মাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরীতে মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন মা। মঙ্গলবার (২৬ মে) সকালে নগরীর চকবাজার পশ্চিম বালুধুম এলাকায় ঘটে এই ঘটনা।...

Read out all

কোরবানির পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস

নিজস্ব প্রতিবেদক: তিনি বলেন, বাংলাদেশে প্রতিবছর বিপুলসংখ্যক গবাদিপশু কোরবানি হয়, যা বিশ্বের অন্যতম বৃহৎ কোরবানির আয়োজন। এ উপলক্ষে সারা দেশের কৃষক ও...

Read out all

দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন সেনাসদস্যরা ব্যারাকে ফিরছেন: কুমিল্লায় সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক:সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ২০২৪ সালে দেশের প্রয়োজনে সেনাসদস্যরা মাঠে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা ধীরে ধীরে ব্যারাকে...

Read out all