×

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফের আর নেই । শুক্রবার (৩০ জুলাই) ৩ টা ৩০মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন । তার একমাত্র ছেলে মুনতাকিম আশরাফ টিটু বিষয়টি নিশ্চিত করেছেন ।

তার ব্যক্তিগত সহকারী জসিম উদ্দিন জানান, কিছুক্ষণ আগে স্যারের মৃত্যু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে ।

উল্লেখ্য গত ২ জুলাই পিত্তথলির পাথর অপসারণের জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন ৭৪ বছর বয়সী এই রাজনীতিবিদ। তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ফুসফুসে ক্ষতসহ নানা ধরনের শারীরিক জটিলতা আছে।এরপর ৯ জুলাই নিউমোনিয়া ও শ্বাসকষ্ট দেখা দেয়ায় তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।

অধ্যাপক আলী আশরাফ কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।  ২০০০ সালে তিনি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন। আলী আশরাফ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

কুমিল্লায় শ্বশুরের সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের গলিত লাশ

দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের একমাস পর শ্বশুরের সেপটিক ট্যাংকের ভেতর থেকে মেয়ে-জামাই আব্দুল করিম ভূইয়ার (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার...

Read out all

নিখোঁজের ৩৮ দিন পর অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার; ঘাতক আটক

মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর  মুরাদনগরে নিখোঁজের ৩৮ দিন পর মেহেদী হাসান (১৮) নামের এক অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭...

Read out all

তিতাসে একই পরিবারের দুই শিশুকন্যাসহ বাবার বিষপান, দুই শিশুকন্যার মৃত্যু

(মো: জুয়েল রানা, তিতাস) কুমিল্লার তিতাসে বাকপ্রতিবন্ধী দুই শিশু কন্যাকে বিষ খাইয়ে হত্যার পর বাবাও বিষপান করেছেন। সোমবার (৯জুন) সকালে উপজেলার জগতপুর...

Read out all

কুমিল্লায় গুড়া মাছ কিনে আনায় ছুড়ে মারেন স্বামীর উপর; স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর!

 (নাজিম উদ্দিন, মুরাদনগর) বাজার থেকে কিনে আনা পুটি মাছ কাটাকুটি নিয়ে দ্বন্দের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে স্বামী। স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার...

Read out all

বিভাগ হলে কুমিল্লা নামেই হবে : উপদেষ্টা আসিফ

(নাজিম উদ্দিন, মুরাদনগর) কুমিল্লা বিভাগ হলে কুমিল্লা নামেই হবে মন্তব্য করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, ‘স্বৈরাচার...

Read out all