×

(চৌদ্দগ্রাম প্রতিনিধি, কুমিল্লা)

কুমিল্লা চৌদ্দগ্রামের ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে ৮ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয়রা । বৃহস্পতিবার (২৯ জুলাই) মধ্যরাতে চৌদ্দগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ড লক্ষ্মীপুর গ্রামের একটি ধান ক্ষেত থেকে অজগরটি উদ্ধার করা হয় । সাপ উদ্ধারের খবরে স্থানীয়রা অজগরটি দেখার জন্য ভীর করে। লোহার খাঁচায় আটকে রেখে বন বিভাগের কর্মকর্তাদের খবর দেয়া হয় ।

স্থানীয় বাসিন্দা ইমন জয় জানান, বৃহস্পতিবার রাতে অজগর সাপটি জালে আটকে যায় । বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা গিয়ে জাল কেটে বাড়িতে নিয়ে আসে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে শিশুরা অজগর সাপটিকে দেখে অনেক খুশি । দূর দূরান্ত থেকে সাপটিকে অনেক দেখতে এসেছে।

পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু বলেন, লক্ষ্মীপুর গ্রামটি ভারতীয় সীমান্তের খুব কাছাকাছি। তাই সাপটি ভারতের কোনো জঙ্গল থেকে খাবারের জন্য এই এলাকায় এসেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কৃষি জমিতে জাল থাকায় অজগরটি সেখানে আটকে যায়।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মঞ্জুরুল হক বলেন, উদ্ধার করা অজগর সাপটি বন বিভাগ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।রাজেশপুর ইকো পার্কে অজগরটি অবমুক্ত করা হবে

কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম বলেন, আমরা ধারণা করছি খাবারের খোঁজে হয়তো সমতল ভূমিতে চলে আসছে। বনবিভাগের টিমের কাছে অজগরটি হস্তান্তরে করেছে স্থানীয়রা । শারীরিক পরীক্ষা শেষে সব কিছু ঠিক থাকলে রাজেশপুর জঙ্গলে অবমুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all