×

(আবু সুফিয়ান রাসেল, কুমিল্লা)

কুমিল্লায় করোনায় মৃত খোরশেদ আলমের (৭০) নামের এক ব্যক্তির মরদেহের আকৃতি নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র আলোচনা চলছে। অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন,‘তিনি হাসপাতালের ছটফট করে মারা গেছেন, মৃত্যুর সময় কেউ পাশে ছিলো না। তার দেহটি সোজা করে দেয়নি।’
স্থানীয় সূত্রমতে, করোনায় মৃত খোরশেদ আলমের বাড়ি মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও গ্রামে। পেশায় তিনি একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন। তিনি পহেলা মে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপতালে করোনায় তার মৃত্যু হয়।

সামাজিক মাধ্যমে দেখা যায়, কাজী সাইফ আহমেদ নামে একজন ফেসবুকে যা লিখেছেন। পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো, ‘করোনায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগী ছটফট করে মারা গেলো। মৃত্যুর সময় পাশে পায়নি আপনজনদের সহায়তা, তাই ছটফট করা অবস্থায় মৃত্যু। তার হাত, পা এবং মাথাটাও কেউ সোজা করেনি। এমনি নির্মম মুত্যু না চাইলে প্লিজ মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মানুন’। এমন পোষ্ট কপি করে শতাধিক ব্যক্তির ফেসবুক ও অনেক গ্রুপে দিয়েছে।

এ বিষয়ে নিহতের ছেলে মাহমুদুল হাসান বলেন, আমার বাবা খেরশেদ আলম করোনায় মারা গেছেন। তাকে গত ২৪ এপ্রিল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। ২৬ তারিখ আমরা জানতে পারি, তিনি করোনা আক্রান্ত। গত পহেলা মে ভোর ৫.৫০ মিনিটে তিনি মারা যান। তিনি জনতা ব্যাংক লাকসাম শাখার সিনিয়র অফিসার পদে দায়িত্বে ছিলেন। আমি বড় হওয়ার পর থেকে দেখছি, বাবা লাঠি ভর করে চলতেন। মহান স্বাধীনতা যুদ্ধে তিনি আহত হয়েছেন। সে সময়ে কোমরে প্রচন্ড ব্যথা পাওয়ার পর থেকে লাঠি ভর করে হাঁটতেন। প্রথম জীবনে মনোহরগঞ্জ নূরুল হক হাই স্কুলের শিক্ষক ছিলেন। টাকার অভাবে প্রথম জীবনে চিকিৎসা করা হয়নি। তিনি ১৯৯৫ সালে প্রথম স্ট্রোক করেন। এর পরে আরও কয়েকবার স্ট্রোক করেছেন। তিনি প্যারালাইজড রোগী ছিলেন। বাবার ডান হাত ও ডান পা অচল ছিলো। কোমর বাঁকা ছিলো। বাবা যখন ইন্তেকাল করেন আমি পাশে ছিলাম। আমার পরিবারের আরও দুইজন সদস্য সাথে ছিলেন। ফেসবুকে অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তাদের ধারণা করে মন্তব্য করা থেকে বিরত থাকার অনুরোধ করবো। বাবাকে হারিয়ে আমরা শোকাহত, আবার মানুষের মিথ্যাচার। যা কখনো কাম্য নয়।

নিহত খোরশেদ আলমের লাশ দাফন করেছে টিম বিবেক। বিবেক সদস্য আসিফ ইকবাল বলেন, সকাল ৭টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট থেকে তার লাশ বের করি। সেখানে গোসল ও কাফনের ব্যবস্থা করে আমরা জানাজা দেই। তার লাশ আমরা সোজা করতে চেষ্টা করেছি, স্বজনরা বলেছেন তিনি প্যারালাইজড রোগী।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাজেদা খাতুন বলেন, করোনা ওয়ার্ডে সর্বাক্ষণিক ডাক্তার, নার্সসহ সকল জনবল রয়েছে। এখন এ হাসপাতালে করোনার কোন সরঞ্জাম সংকট নেই। মনোহরগঞ্জের খোরশেদ আলম ২৪ তারিখ এখানে ভর্তি হয়েছেন। পহেলা মে মারা যান। যদি কেউ বলে ডাক্তার, নার্স অনুপস্থিত ছিলো, এ তথ্যটি ভূল। হাসপাতাল ২৪ ঘণ্টা সিসি টিভি ক্যামেরার আওতায় রয়েছে। আমাদের নিকট সকল ডাটা আছে। ফেসবুকে মিথ্যা না ছড়ানোর অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all