×

(নাজিম উদ্দিন, মুরাদনগর)

কুমিল্লার মুরাদনগরে দুই সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরেকজন জন নিহত হয়। এসময় একজন মহিলাসহ ৪জন গুরতর আহত হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৫ টায় কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের চাপিতলায় এ মর্মান্তিক র্দূঘটনাটি ঘটে।

নিহতরা হলেন মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের মৃত মাহাল রঞ্জন দেব এর ছেলে শান্তি রঞ্জন দেব(৬৫), বাঙ্গরা বাজার থানাধীন হোসনাবাদ গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে আবুল কালাম(৬০)। এরির্পোট লেখা পর্যন্ত আহতদের পরিচয় জানা যায়নি।
বাঙ্গরা বাজার থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) জীবন রায় চৌধুরী জানান কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের চাপিতলা এলাকায় ওভারটেকিং করতে গিয়ে দুটি সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় ঘটনাস্থলে ১জনের মুত্যু হয়েছে এবং হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যায়। এঘটনায় একজন নারীসহ আরো ৪জন আহত হয়েছে। আহদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাঙ্গরাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন গাড়ী দুটিকে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স¦াভাবিক করা হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all