×

নিজস্ব প্রতিবেদক:
তৃনমূলের নেতাকর্মীদের সাথে গনভবনে জননেত্রী শেখ হাসিনার সাথে বৈঠকের পর নেত্রীর দেয়া দায়িত্ব জনগনের কাছে পৌছে দেয়ার লক্ষে দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত মাইজপাড়া মাঠে নানা নাটকীয়তা শেষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল আউয়াল সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বাফুফের সধারণ সম্পাদক শ্রী বাদল রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও হামদর্দ বিশ^বিদ্যালয়ের ভিসি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১(দাউদকান্দি-মেঘনা) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী প্রফেসর আব্দুল মান্নান জয়।

বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল মান্নান জয় বলেন-দাউদকান্দি আওয়ামীলীগে কোন প্রকার বিভেদ সৃষ্টিকারীদের বরদাস্ত করা হবে না। গনতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে ২০৪১ সালে বিশে^র বুকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলার যে দৃপ্ত অঙ্গীকার নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে তারই ধারবাহিকতায় উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

যারা আওয়ামীলীগে বিভদে সৃষ্টি করে তারা কখনো প্রকৃত আওয়ামীলীগ কর্মী হতে পারে না। আওয়ামীলীগের উন্নয়নকে জনগনের সামনে তুলে ধরতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উত্তর জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক বশিরুল আল মিয়াজী, জেলা পরিষদ এর মহিলা সদস্য পারুল আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদারসহ উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য সমাবেশকে ঘিরে সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল। সমাবেশ হওয়া না হওয়া নিয়ে নেতাকর্মীদের মধ্যে আতংক বিরাজ করছিল্ একই স্থানে এমপি সমর্থিতরা সমাবেশ ঢাকাকে কেন্দ্র করে এ উত্তেজনা বিরাজ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all