×

(বারী উদ্দিন আহমেদ বাবর,  কুমিল্লা)

কুমিল্লার নাঙ্গলকোটে পৌর সদরের উকিলপাড়া আলী নোয়াবের বাড়ীতে থেকে গতকাল মঙ্গলবার রোকেয়া বেগম (২৪) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে কেন্দ্রা গ্রামের আব্দুর ছাত্তারের মেয়ে। পুলিশ ময়না তদন্ততের জন্য লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এলাকাবাসি সূত্রে জানা যায়, স্বামী ছেড়ে যাওয়ার পর রোকেয়া দীর্ঘ দুই বছর উকিলপাড়ায় আলী নোয়াবের বাড়ীতে গৃহকর্মির কাজ নেয়। স্বপ্ন ছিলো গৃহকর্মির কাজ করে তার ৫ বছরের শিশুপূত্র রাফায়েত হোসেনকে মানুষ করবে। নিয়ম অনুযায়ী সে প্রতিদিন সকাল ৭ টায় কাজে যায় দুপুর ১ টায় কাজ শেষ করে বাড়ি আসে। প্রতিদিনের মত রোকেয়া মঙ্গলবার সকাল ১০ টায় ওই বাড়ীতে কাজ করতে যায়। দুপুরের দিকে পরিবারের কাছে খবর আসে রোকেয়া বিদ্যুতের শক খেয়ে হাসপাতালে আছে। খবর শুনে নিহতের পরিবারের লোকজন হাসপাতালে গিয়ে দেখে রোকেয়ার নিথরদেহ পড়ে আছে। তবে গৃহকর্মির রোকেয়ার মৃত্যুর ঘটনাটি রহস্যজনক বলে মনে করেন পরিবার ও এলাকাবাসী।

নাম প্রকাশ না করার শর্তে আলী নোয়াবের এক প্রতিবেশী জানান, গৃহপরিচারিকা রোকেয়াকে আলী নোয়াবের লোকজন একটু ভূল ত্রুটি হলেই মারধর করতো। গতকালও বাসন কোসন ধোঁয়া নিয়ে আলী নোয়াবের মেয়ে আয়েশা তাকে কিচেনে গিয়ে মারধর করে। একপর্যায়ে রোকেয়া মেঝেতে পড়ে গিয়ে জ্ঞান হারায়। এরপর আয়েশা তার পরিবারের লোকজনকে ফোনে বিষয়টি জানালে তারা এসে রোকেয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ইসিজির পর তাকে মৃত ঘোষনা করে।

এ বিষয়ে গৃহকর্তার ছেলে মো. আবদুল্লাহ জানান, মাথা ঘুরে কিচেন রুমে পড়ে গেলে আমরা রোকেয়াকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে তাৎক্ষণিক ইসিজি করার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নাঙ্গলকোট থানার উপপরিদর্শক (এস.আই) মিজানুর রহমান জানান, খবর পেয়ে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় থানায় রাখা হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all