×

অনলাইন ডেস্ক:

কুমিল্লায় ৮ম শ্রেণির স্কুলছাত্রীকে (১৩) যৌন হয়রানির অভিযোগে সিরাজুল ইসলাম (৫০) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম জেলার দেবিদ্বার উপজেলার ধলাহাস গ্রামের আলতব আলী বেপারীর ছেলে এবং মরিচাকান্দা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্য ও গুনাইঘর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মরিচাকান্দা আদর্শ উচ্চ বিদ্যালয়ে ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম গত মঙ্গলবার ৮ম শ্রেণির কোচিং ক্লাস করছিলেন। এসময় ক্লাস থেকে ওই ছাত্রীকে লাইব্রেরিতে ডেকে নেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্য সিরাজুল ইসলাম। পরে তাকে ওয়াসরুমের পাশে নিয়ে শ্লীলতাহানির চেষ্টাকালে ওই ছাত্রী কোনো রকমে পালিয়ে বের হয়ে বাড়ি চলে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে গত বৃহস্পতিবার দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন।

পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সিরাজুল ইসলামকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও দেবিদ্বার থানা পুলিশের এসআই যুবরাজ চন্দ্র বিশ্বাস জানান, সিরাজুল ইসলামকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all